মালিতে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে সফল অভিযান বাংলাদেশি শান্তিরক্ষীদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০২১, ১৯:৪০আপডেট : ২৩ মে ২০২১, ২০:২৬

মালিতে সশস্ত্র দুষ্কৃতকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে তাদের হটিয়ে দিতে সক্ষম হয়েছে বাংলাদেশি শান্তিরক্ষীরা। শনিবার (২২ মে) দুষ্কৃতকারীদের বিরুদ্ধে এই অভিযান চালানো হয়।

আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, মালির গাও প্রদেশে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্ট বাংলাদেশ ব্যাটালিয়ন (ব্যানব্যাট-৭, মিনুসমা), ৩৪ বীর, সেক্টর ইস্ট-এ দায়িত্বরত রয়েছে। এই কন্টিনজেন্ট ২০ থেকে ২৬ মে (২০২১) পর্যন্ত জাতিসংঘের একটি লজিস্টিক কনভয়কে গাও থেকে মেনেকায় স্কর্ট প্রদান করার দায়িত্বে নিয়োজিত থাকবে। শনিবার মালির গাও প্রদেশ থেকে ২৩০ কিলোমিটার দূরে আকস্মিকভাবে ৮ থেকে ১০ জন সশস্ত্র দুষ্কৃতকারী মোটরসাইকেলযোগে এসে কনভয়ের ওপর অতর্কিতে গুলি চালানো শুরু করে।

এর জবাবে বাংলাদেশি শান্তিরক্ষীরা অত্যন্ত সাহসিকতার সঙ্গে সন্ত্রাসীদের ওপর পাল্টা আক্রমণ চালিয়ে তুমুল প্রতিরোধ গড়ে তোলে। বাংলাদেশ শান্তিরক্ষীদের প্রবল প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয় তারা। এই বীরত্বপূর্ণ সাহসী অভিযানের জন্য বাংলাদেশি শান্তিরক্ষীরা সর্বমহলে প্রশংসিত হন।

এ ঘটনায় বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনীর কৌশলগত দক্ষতা এবং আক্রমণাত্মক কার্যক্রমের কারণে কোনও ক্ষয়ক্ষতি ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

 

/জেইউ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
ছয় বাংলাদেশি শান্তিরক্ষী পাচ্ছেন মরণোত্তর জাতিসংঘ পদক
সেনাসদস্য জাহাঙ্গীরকে কিশোরগঞ্জে দাফন, বাড়িতে শোকের মাতম
কুড়িগ্রামে শায়িত হলেন সুদানে নিহত দুই শান্তিরক্ষী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম