৯৯৯-এ ফোন কলে ২ মেছোবাঘ শাবক উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০২১, ০৯:৫৯আপডেট : ২৫ মে ২০২১, ১০:৪৭

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে দু’টি মেছোবাঘ শাবক উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করেছে নাটোর সদর থানা পুলিশ। 

সোমবার (২৪ মে) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রবিবার (২৩ মে) রাতে নাটোর সদর থানাধীন ৭ নম্বর ওয়ার্ডের পাচানিপাড়া থেকে রবিউল আলম নামে একজন কলার ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তার বাড়ির পাশে একটি খোলা জায়গায় দু’টি মেছোবাঘ শাবক পাওয়া গেছে। এলাকার কিছু লোক শাবক দু’টিকে কিনে নিয়ে যেতে চাচ্ছেন। কিন্তু কলার বন বিভাগের কাছে শাবক দু’টিকে হস্তান্তর করতে চান।

৯৯৯-এ তাৎক্ষণিকভাবে বিষয়টি নাটোর সদর থানায় জানিয়ে দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়। সংবাদ পেয়ে নাটোর সদর থানার একটি দল অবিলম্বে ঘটনাস্থলে যায়। পাশাপাশি থানা থেকে সংবাদ পেয়ে নাটোর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে উপস্থিত হন।

পরে নাটোর সদর থানার সহকারী উপপিরদর্শক (এএসআই) শাহাজাহান আলী ৯৯৯-এ ফোন করে জানান, তারা মেছোবাঘ শাবক দু’টিকে উদ্ধার করে বন বিভাগের কর্মীদের কাছে হস্তান্তর করেছেন। পরে বন বিভাগের ব্যবস্থাপনায় শাবক দু’টিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।

/এআরআর/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম