বার কাউন্সিলের লিখিত পরীক্ষার ফল ২৯ মে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০২১, ২২:৩১আপডেট : ২৫ মে ২০২১, ২২:৩১

আইনজীবী হিসেবে বারে অন্তর্ভুক্তির লিখিত পরীক্ষার ফল আগামী ২৯ মে প্রকাশিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি।

মঙ্গলবার (২৫ মে) এনরোলমেন্ট কমিটির অন্যতম সদস্য ও বার কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার এনরোলমেন্ট কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আগামী ২৯ মে লিখিত পরীক্ষার ফল প্রকাশের জন্য দিন নির্ধারণ করা হয়েছে।

দুই ধাপে অনুষ্ঠিত পরীক্ষার খাতার মূল্যায়ন ও পাসের হার সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘খাতা জুডিসিয়াল কাউন্সিল দেখেছে। আমরা ওইদিন  (২৯ মে) সকালে রেজাল্ট ও খাতা হাতে পাবো। এর বেশিকিছু বলতে পারছি না।’

অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, ‘পরীক্ষাকে কেন্দ্র করে হট্টগোল হয়েছিল। এদের মধ্যে ৪২ জনের বিরুদ্ধে ফৌজদারিসহ বিভিন্ন মামলা হয়েছে। আমরা তাদের শো’কজ করেছি। তারা শো’কজের কী জবাব দেয়, তা বিবেচনা করে দেখবো। তাই আপাতত তাদের ফল প্রকাশ করা হচ্ছে না।’

২০১০ সাল পর্যন্ত বছরে দু’টি পরীক্ষা নিতো  বাংলাদেশ বার কাউন্সিল। তবে ২০১১ সালের পর থেকে আইনজীবীদের বারে অন্তর্ভুক্তির পরীক্ষা তিন ধাপে (নৈর্ব্যক্তিক, লিখিত ও মৌখিক) অনুষ্ঠানের বিধান করা হয়। একইসঙ্গে পিছিয়ে পড়ে বছরে দুটি করে পরীক্ষা নেওয়ার কার্যক্রম। ফলে ২০২১ সাল পর্যন্ত প্রায় ৭০ হাজার আইন শিক্ষার্থীর জট তৈরি হয়।

এদিকে পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের দাবির মুখে প্রায় ৩ বছর পর ২০২০ সালের ফেব্রুয়ারিতে নৈর্ব্যক্তিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর প্রকাশিত হয় ফল। একইবছরের মার্চে দেশে করোনার প্রাদুর্ভাব দেখা দেয়। তাতে থমকে যায় জনজীবন। কিন্তু করোনা পরিস্থিতি কিছুটা সামলে ওঠার পর নৈর্ব্যক্তিকে উত্তীর্ণ শিক্ষার্থীরা মৌখিক পরীক্ষার মাধ্যমে আইনজীবী সনদের দাবি জানান। তবে করোনা বিবেচনায় সেসব দাবির প্রতি ভ্রুক্ষেপ না করে একইবছরের ১৯ ডিসেম্বর ১২ হাজার ৮৭৮ জন শিক্ষার্থীর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

করোনার মাঝেও পরীক্ষা এবং প্রশ্নপত্র কঠিন হওয়া নিয়ে রাজধানীর ৯টি কেন্দ্রের পাঁচটিতে বিশৃঙ্খলা, হলে ভাঙচুর ও উত্তরপত্র ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলার ঘটনা ঘটে। পরে বার কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন ক্ষতিগ্রস্ত কেন্দ্রগুলো পরিদর্শন করেন এবং এর সুষ্ঠ বিচারের আশ্বাস দেন।

পরে এ ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলায় ৫০ জনের বেশি শিক্ষার্থীকে গ্রেফতার করে রিমান্ডে নেয় পুলিশ। এদিকে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়া পাঁচটি কেন্দ্রের পরীক্ষা চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি পুনরায়  অনুষ্ঠিত হয়।

গত ১৯ ডিসেম্বরের পরীক্ষায় বিশৃঙ্খলার ঘটনায় ইতোমধ্যে জড়িত বা উসকানি দেওয়ার অভিযোগ তুলে কয়েকজন শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন বার কাউন্সিলের সচিব রফিকুল ইসলাম। জানা গেছে, কাউন্সিলের অভিযোগ সুনির্দিষ্ট নয় উল্লেখ করে নোটিশের জবাব দিয়েছেন কয়েকজন শিক্ষার্থী।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোটগ্রহণ শুরু
ঘুষ নেওয়ার অভিযোগে বার কাউন্সিলের কর্মচারী বরখাস্ত
ঢাকা বার নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ, ন্যাশনাল লইয়ার্স অ্যালায়েন্সের নিন্দা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম