ঘুষ নেওয়ার অভিযোগে বার কাউন্সিলের কর্মচারী বরখাস্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০২৬, ১৮:৩৬আপডেট : ১১ মে ২০২৬, ১৮:৩৬

ঘুষ গ্রহণের অভিযোগে বাংলাদেশ বার কাউন্সিলের অফিস সহায়ক মো. রাব্বুল মিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। দ্রুত সময়ে সনদের কাজ সম্পন্ন করে দেওয়ার আশ্বাস দিয়ে এক আইনজীবীর কাছ থেকে অবৈধ অর্থ গ্রহণের অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

সোমবার (১১ মে) বার কাউন্সিলের চেয়ারম্যান ও অ‍্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, আজ (১১ মে) বাংলাদেশ বার কাউন্সিলের হাইকোর্ট পারমিশন মৌখিক পরীক্ষার নিমিত্ত নিম্ন আদালতের সাময়িক সনদ বিতরণ/উত্তোলন কার্যক্রম চলাকালীন দ্রুত সময়ে সনদের কাজ সম্পন্ন করে দেওয়ার আশ্বাস প্রদান করে এক বিজ্ঞ আইনজীবীর নিকট হতে মো. রাব্বুল মিয়া অবৈধভাবে অর্থ গ্রহণ তথা উৎকোচ গ্রহণ করেন। অভিযোগটি বার কাউন্সিল কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে।

জানা গেছে, আজ (সোমবার) বাংলাদেশ বার কাউন্সিলের হাইকোর্ট পারমিশন মৌখিক পরীক্ষার জন্য নিম্ন আদালতের সাময়িক সনদ বিতরণ কার্যক্রম চলাকালে ওই কর্মচারী দ্রুত কাজ করে দেওয়ার আশ্বাস দিয়ে এক আইনজীবীর কাছ থেকে অর্থ গ্রহণ করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি বার কাউন্সিল কর্তৃপক্ষের নজরে আসে।

অভিযোগটিকে গুরুতর অসদাচরণ, দায়িত্বে অবহেলা এবং প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও মর্যাদার পরিপন্থি হিসেবে উল্লেখ করে বার কাউন্সিলের চেয়ারম্যানের নির্দেশে তাকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে তাকে কেন স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না, সে বিষয়ে ৭ কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়েছে, বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী মূল বেতনের অর্ধেক খোরাকি ভাতা পাবেন।

 

/বিআই/এমএএল/
সম্পর্কিত
বার কাউন্সিল পরীক্ষায় প্রতারণা: দুই প্রার্থী আজীবন নিষিদ্ধ
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
ট্রেড লাইসেন্সে অনিয়মের অভিযোগে ডিএসসিসির সুপারভাইজারকে অব্যাহতি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ