স্বাস্থ্যমন্ত্রীর মায়ের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০২১, ১৯:২০আপডেট : ২৭ মে ২০২১, ২২:০১

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মা ফৌজিয়া মালেক মারা গিয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। বুধবার (২৭ মে) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ফৌজিয়া মালেক কিছু দিন আগে করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠেন। কিন্তু তিনি আগে থেকেই অ্যাজমাসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। কিছু দিন ধরে তার অ্যাজমার সমস্যা বেড়েছিল। পোস্ট কোভিড জটিলতাও বয়সের সঙ্গে যোগ হয়েছে। আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।

ফৌজিয়া মালেকের স্বামী প্রয়াত কর্নেল এম এ মালেক ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ছিলেন। এছাড়া তিনি পাটমন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন।

মৃত্যুকালে তিনি এক ছেলে (স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, এমপি) ও এক মেয়ে (ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রফেসর রুবিনা হামিদ) দুই সন্তান রেখে গেছেন।

মরহুম ফৌজিয়া মালেক গত ৪ দিন আগে রাজধানীর এ এম জেট হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় দুদিন আগে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। এর ৫ মাস আগে তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন।

স্বাস্থ্যমন্ত্রীর মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

এক শোকবার্তায় তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

/জেএ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
৬ শিশুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয়ের কমিটি
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম