গামছার দেয়াল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০২১, ১৭:০০আপডেট : ২৯ মে ২০২১, ১৭:০০

রাজধানীর শ্যামলী শিশুপল্লীর দেয়ালজুড়ে লাল, নীল আর সাদার খেলা। রঙ-বেরঙের গামছা ঝুলিয়ে রাখা। ছোট-বড় থেকে মাঝারি। পুরো দেয়াল এক অন্যরকম চেহারা পেয়েছে। এত রং কিন্তু তাতে তাতিদের পরিশ্রম লুকানো।

গামছার দেয়াল

এই দেয়ালে ৭ জনের দোকান আছে। পাবনা আর সিরাজগঞ্জ থেকে আসে গামছা। আড়াইগজ থেকে পাঁচ গজের গামছাও মেলে এখানে। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় কিংবা গাড়ি থামিয়ে অনেকেই কেনেন প্রয়োজনীয় এই জিনিসটি। কথা হয় এক দোকানির সঙ্গে। তিনি বলেন, লকডাউন-নিষেধাজ্ঞা মিলিয়ে কতদিন বন্ধ ছিল দোকান। ফুটপাতে বসতে পারিনি। গত ১০ বছর ধরে সবাই জানে এ দেয়ালে গামছা পাওয়া যায়। শুরুতে একজন থাকলেও এখন ব্যবসায়ীর সংখ্যা বেড়েছে। লকডাউনে আবার কমে গেছে। গামছার দামও বেড়েছে।

গামছার দেয়াল

পাশের ক্ষুদে দোকানি জানান, মাদ্রাসা বন্ধ। বাবা এখন অন্য কাজে গিয়ে তাকে দোকানে বসিয়ে রাখে। লকডাউনে অনেক ক্ষতি হয়েছে। পরিবারের সবাই কাজ করে সেই ক্ষতি পূরণের চেষ্টা চলছে। গামছার দাম কমপক্ষে ১০ টাকা বেড়েছে উল্লেখ করে এই ক্ষুদে ব্যবসায়ী বলেন, আমাদের খরচ বেড়েছে। আগে বাবা সরাসরি আনতো, এখন সেটা সবসময় সম্ভব হচ্ছে না।

গামছার দেয়াল

দিনে কত আয় হয় প্রশ্নে এখানকার ব্যবসায়ীরা বলছেন, দিনে চার হাজার টাকার বিক্রি হয়। মানুষের গামছা লাগেই। এখানে নানা ধরনের গামছা আছে। আজকাল অনেকে জামা ফতুয়া বানায়, সেই থান কাপড়ও এখানে পাওয়া যায়। আশেপাশের সবাই এখন জায়গাটিকে গামছা দেয়াল বলে।

গামছার দেয়াল

/ইউআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি