পুলিশে ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেবে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০২১, ১৪:২৯আপডেট : ৩০ মে ২০২১, ১৪:২৯

নতুন করে আরও  ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। আগামী এক মাসের মধ্যে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। পুলিশ সদর দফতরের সূত্রে এ তথ্য জানা গেছে।

এই বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দফতরের জনসংযোগ বিভাগের এআইজি মো. সোহেল রানা রবিবার (৩০ মে) বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিয়োগ প্রক্রিয়ার বিষয়টি আমার জানা নেই। তবে নিয়োগ প্রক্রিয়াকে আধুনিক ও ত্রুটিমুক্ত করতে কাজ চলছে। এটা শেষ করতে আরও  মাসখানেক লাগতে পারে। সেটা শেষ হলেই এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

পুলিশ সদর দফতরের সংশ্লিষ্ট বিভাগের সূত্র জানায়, ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগের বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। জুন মাসের শেষ নাগাদ এ ব্যাপারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। ২০২০ সালের শেষের দিকে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। করোনার পরিস্থিতি এবং যোগ্যতা সংক্রান্ত কিছু মানদণ্ড নির্ধারণের কারণে তা পিছিয়ে যায়। কনস্টেবল পদে আবেদনের জন্য শিক্ষাগত ও শারীরিক যোগ্যতায় এবার কিছুটা পরিবর্তন আনা হচ্ছে। আগে শিক্ষাগত যোগ্যতা এসএসসি থাকলেও এবার সেটা এইচএসসি করা হতে পারে। নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা দেওয়া থাকলেও  শিক্ষাসহ অন্যান্য যোগ্যতায় যারা এগিয়ে থাকবেন, তাদের অগ্রাধিকার দেওয়া হবে।

এছাড়া এবার নিয়োগের ক্ষেত্রে উচ্চতা ও বুকের মাপে কিছুটা পরিবর্তন আনা হতে পারে। এতদিন পুরুষদের কনস্টেবল হওয়ার জন্য উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি ও নারীদের জন্য ৫ ফুট ২ ইঞ্চি ছিল। এবার নিয়োগ বিজ্ঞপ্তিতে নারীদের উচ্চতার মানদণ্ড ৫ ফুট ৪ ইঞ্চি করা হতে পারে। আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ২০ বছর।

বর্তমানে বাংলাদেশ পুলিশে ২ লাখ ১২ হাজারের মতো সদস্য রয়েছেন। ২০১৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধাপে ধাপে আরও ৫০ হাজার পুলিশ নিয়োগের নির্দেশনা দেন। তার অংশ হিসেবে নিয়োগ প্রক্রিয়া চালানো হচ্ছে।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
বাসা থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় সাভার থানার ওসি প্রত্যাহার
র‌্যাব সদস্য নিহতের পর সিলেটে গ্রেফতার ২৩৩
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম