বেকার ভাতা প্রদান ও চাকরির বয়সসীমা বৃদ্ধির দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০২১, ১৬:৫৫আপডেট : ০১ জুন ২০২১, ১৬:৫৫

আসন্ন ২০২১-২২ অর্থবছরের বাজেটে বেকারদের জন্য বিশেষ বরাদ্দ ও চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করাসহ ৪ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ যুব শক্তি। মঙ্গলবার (১ জুন)  জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ যুব শক্তির উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে এসব দাবি জানানো হয়।

মানববন্ধনে সভাপতির বক্তব্যে বাংলাদেশ যুব শক্তির আহ্বায়ক হানিফ বাংলাদেশি এসব দাবি তুলে ধরে বলেন, শিক্ষিত-প্রশিক্ষিত করোনাকালে চাকুরিচ্যুত ও বিদেশফেরত বেকার যুবকদের মধ্যে যারা আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে চায় তাদের সহজ শর্তে সহজ কিস্তিতে বিনা সুদে কমপক্ষে ৫ লাখ টাকা ঋণ প্রদান করতে হবে।  বিদেশ যেতে ইচ্ছুক যুবকদের সরকারি খরচে বিদেশ পাঠাতে হবে, যাওয়ার পর কিস্তিতে অর্থ পরিশোধের ব্যবস্থা রাখতে হবে।  চাকরি করতে ইচ্ছুক বেকার যুবকদের জন্য সরকারি, আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে শূন্যপদে দ্রুত নিয়োগের ব্যবস্থা করতে হবে। করোনাকালীন চাকুরিচ্যুতদের অগ্রাধিকার দিতে হবে। চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করতে হবে, আবেদন ফি মওকুফ করতে হবে ও চাকরি না পাওয়া পর্যন্ত বেকার ভাতা দিতে হবে।

মানববন্ধনে দাবির প্রতি সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ন্যাশনাল গ্রিন পার্টি লিডার আলম চৌধুরী, ডেপুটি লিডার ইকবাল আমিন, কেবিনেট সদস্য অ্যাড. মীর মোজাম্মেল হোসেন মিলন, ডা. আব্দুর রাজ্জাক, আন্তনী ডি কস্তা, শামসুজ্জামান রাকিব, ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন, টেলি কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টিক্যাব)’র আহ্বায়ক মুর্শিদুল হক, ন্যাশনাল সার্ভিস পরিষদের সভাপতি আতিক হাসান রাজা, আপন খালিদ, আনসার প্রমুখ।

/এসও/এমআর/
সম্পর্কিত
৫ দফা দাবিতে উচ্চ শিক্ষিত বেকার প্রতিবন্ধীদের অবস্থান কর্মসূচি অব্যাহত
দাবি আদায়ে বৃহস্পতিবার পর্যন্ত আল্টিমেটাম ৩৫ প্রত্যাশীদের
চাকরির বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগে জড়ো হচ্ছেন আন্দোলনকারীরা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম