অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে শিশুকে উদ্ধার করলো পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০২১, ২৩:৫২আপডেট : ০৬ জুন ২০২১, ২৩:৫৩

অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে অপহৃত ৫ বছরের শিশুকে উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, গত শুক্রবার (৪ জুন) রুবায়েত নামের পাঁচ বছরের এক শিশু গাজীপুর থেকে অপহৃত হয়। পরে শিশুটির স্বজনরা গাজীপুর সদর থানায় একটি মামলা দায়ের করলে তাকে টাঙ্গাইল থেকে উদ্ধার করা হয়।

গাজীপুর সদর থানার ২৭ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর গ্রামের রহিম মিয়ার শিশুপুত্র রুবায়েত গত শুক্রবার (৪ জুন) তার ফুফু ৮ বছরের আঁখির সঙ্গে খেলাধুলা করছিলো। সকাল দশটার দিকে পূর্ব পরিচিত এবং রুবাইয়াতের দাদার বাড়ির সাবেক ভাড়াটিয়া বৃষ্টি আক্তার তাদের বাড়িতে আসে। রুবায়েতের দাদির সঙ্গে বসে গল্প করে। একপর্যায়ে সকাল সোয়া ১১টার দিকে বৃষ্টি রুবায়েত ও আঁখিকে আইসক্রিম কিনে দেওয়ার কথা বলে গাজীপুর সদরের তিন সড়কে নিয়ে যায়। সেখানে আইসক্রিম কিনে আঁখিকে বাড়িতে পাঠিয়ে দেয় বৃষ্টি। পরে রুবায়েতকে অজ্ঞাত স্থানে নিয়ে চলে যায়।

এই ব্যাপারে রুবায়েতের দাদা মো. গেন্দা মিয়া বাদী হয়ে গাজীপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় সদর থানা পুলিশের পৃথক কয়েকটি টিম পঞ্চগড় জেলা, ঢাকার উত্তরা এবং টাঙ্গাইল জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মোসা. রোকছানা আক্তার ওরফে নাসরিন ওরফে বৃষ্টি (৩৫) ও তার স্বামী আনিছুর রহমান ও মো. বেলায়েত হোসেন মন্নুকে গ্রেফতার ও শিশু রুবায়েতকে উদ্ধার করে।

/জেইউ/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী