প্রধানমন্ত্রীর তহবিলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ৭ কোটি টাকার অনুদান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০২১, ২৩:০২আপডেট : ১০ জুন ২০২১, ২৩:৫৭

প্রধানমন্ত্রীর করোনা সহায়তা তহবিল ও হাউজ কনস্ট্রাকশন ফান্ড বাই প্রাইভেট ফাইন্যান্স তহবিলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পক্ষ থেকে ৭ কোটি টাকার চেক দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের হাতে এই চেক হস্তান্তর করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন প্রান্তে সংযুক্ত ছিলেন।

শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চেক হস্তান্তরের সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেনসহ বিভিন্ন দফতর ও সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীন বিভিন্ন সংস্থা, দফতর ও বিশ্ববিদ্যালয় এই অনুদান দিয়েছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা সহায়তা তহবিলে দুই কোটি ও হাউজ কনস্ট্রাকশন ফান্ড বাই প্রাইভেট ফাইন্যান্স তহবিলে এক কোটিসহ মোট তিন কোটি টাকা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। দুই তহবিলে এক কোটি করে মোট দুই কোটি টাকা দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

এ ছাড়া দুই তহবিলে ৫০ লাখ করে মোট এক কোটি করে টাকা দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এবং ঢাকা শিক্ষা বোর্ড।

/এসএমএ/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
কোচিং সেন্টার বন্ধের বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী 
২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা
১০ বছর স্কুলিংয়ে এসএসসি, ১২ বছরে এইচএসসি: শিক্ষামন্ত্রী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম