‘কুয়েত পুনর্গঠনে’ নিয়োজিত বাংলাদেশি সেনা সদস্যের দাফন সম্পন্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০২১, ১৮:৪৪আপডেট : ১৭ জুন ২০২১, ১৮:৪৮

অপারেশন কুয়েত পুনর্গঠনে (ওকেপি-৮) নিয়োজিত বাংলাদেশি সেনা সদস্য সার্জেন্ট মুকুল হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ জুন) নীলফামারী জেলার কিশোরগঞ্জের গ্রামের বাড়িতে সামরিক মর্যাদায় তাকে সমাহিত করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, অপারেশন কুয়েত পুনর্গঠনে (ওকেপি-৮) নিয়োজিত বাংলাদেশী সেনা সদস্য সার্জেন্ট মুকুল হোসেন গত ১১ জুন ‘ব্রেইন হেমারেজ’জনিত কারণে সেখানে মারা যান। বৃহস্পতিবার (১৭ জুন) রাত ১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

আইএসপিআর আরও জানায়, বৃহস্পতিবার (১৭ জুন) সকালে ঢাকা সেনানিবাসে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় মনোনীত সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদসহ ঢাকা সেনানিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অন্যান্য সকল পদবির সদস্যরাও উপস্থিত ছিলেন। এরপর মনোনীত সেনাপ্রধান মরহুমের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে সেনা সদস্যের মরদেহ আর্মি এভিয়েশনের হেলিকপ্টারযোগে নিজ গ্রামের বাড়ি নীলফামারী জেলার কিশোরগঞ্জে পাঠানো হয়। সেখানে সম্পূর্ণ সামরিক মর্যাদায় মরহুমের দাফন সম্পন্ন করা হয়।

/জেইউ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের