বঙ্গবন্ধুর রচিত বই জাতির ঐতিহাসিক দলিল: পর্যটন প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০২১, ২১:৪৮আপডেট : ১৭ জুন ২০২১, ২১:৪৮

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রচিত বই জাতির জন্য ঐতিহাসিক দলিল। এই বইগুলো ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার জন্য পথপ্রদর্শক হিসেবে কাজ করবে।

বৃহস্পতিবার (১৭ জুন) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ‘বঙ্গবন্ধুর গ্রন্থ: ইতিহাসের তথ্যসূত্র’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

মাহবুব আলী বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্মকে ইতিহাসের চেতনায় উদ্দীপ্ত করে গড়ে তুলতে জাতির পিতার রচিত বইগুলো বিভিন্ন অধ্যায়ে বিভক্ত করে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। এতে শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর আদর্শ ও দর্শনকে ধারণ করবে  এবং তাদের মাঝে উন্নত মূল্যবোধ তৈরি হবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর বিভিন্ন লেখা সংগ্রহ ও প্রকাশের মাধ্যমে একটি গৌরবময় ইতিহাসের অংশকে মানুষের সামনে উপস্থাপন করে জাতির অশেষ উপকার করেছেন। বঙ্গবন্ধু রচিত প্রত্যেকটি বই সুপাঠ্য ও তথ্যসমৃদ্ধ। সময়কে খুঁজে পাওয়া যায় এই বইগুলোতে। এখানে একদিকে ব্যক্তি হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিন্তামগ্নতা ও মননশীল লেখক সত্ত্বা গভীরভাবে রূপায়িত হয়েছে। অপরদিকে তিনি তুলে ধরেছেন সেই সময়ের ঘটনা ও তথ্য, সামাজিক অবস্থার গভীর মূল্যায়ন, রাজনৈতিক দর্শন, তৎকালীন বিশ্ব বাস্তবতা, যার সবই ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান।’

অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমানের সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন— জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন।

 

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধু স্মরণে জাসদের আলোচনা সভা
শেখ মুজিব প্যারাডক্স
সর্বশেষ খবর
মধ্যপ্রদেশে ভেজাল মদ পানে ৯ জনের মৃত্যু
মধ্যপ্রদেশে ভেজাল মদ পানে ৯ জনের মৃত্যু
মৃত্যুর তিন দশকেও কমেনি জনপ্রিয়তা, নতুন প্রজন্মের আইডল সালমান শাহ
মৃত্যুর তিন দশকেও কমেনি জনপ্রিয়তা, নতুন প্রজন্মের আইডল সালমান শাহ
মার্কিন জাহাজে হামলা হলে তেলের ট্যাংকার ডুবিয়ে দেওয়ার হুমকি হেগসেথের
মার্কিন জাহাজে হামলা হলে তেলের ট্যাংকার ডুবিয়ে দেওয়ার হুমকি হেগসেথের
সুপ্রিম কোর্টে পর্যাপ্ত বাজেট বরাদ্দের দাবিতে সরকারকে আইনি নোটিশ
সুপ্রিম কোর্টে পর্যাপ্ত বাজেট বরাদ্দের দাবিতে সরকারকে আইনি নোটিশ
সর্বাধিক পঠিত
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক