বাসায় আগুন লেগে মায়ের মৃত্যু, শিশু আইসিইউতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০২১, ১৯:৩৬আপডেট : ১৯ জুন ২০২১, ১৯:৩৬

গাজীপুরের শ্রীপুরের মাওনায় একটি বাসায় আগুন লেগে মা সোনিয়া আক্তার (২৮) এর মৃত্যু হয়েছে। এ ছাড়া আশঙ্কাজনক অবস্থায় আড়াই বছরের শিশু হুমাসাকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৯ জুন) সকালে এ ঘটনা ঘটে।

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঐ বাসা থেকে দু’জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। এরপর উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে নেওয়া হলে মা সোনিয়াকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

তিনি বলেন, সোনিয়া তার স্বামী সন্তান নিয়ে মাওনার এনসি বাজারের পাশে একটি ৫ম তলা ভবনের থাকতেন। তার স্বামী গোলাম মোস্তফা রুবেল একটি প্রাইভেট ফার্মে চাকরি করেন। স্বামী ভোরে তার কর্মস্থলে চলে যায়।

তিনি আরও বলেন, এরপর সোনিয়া চুলায় দুধ বসিয়ে সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েছিলেন। পরে কীভাবে যেন রুমে আগুন লেগে যায়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন সন্তানসহ সোনিয়াকে উদ্ধার করেন।

সোনিয়াদের গ্রামের বাড়ি বাগেরহাট সদর উপজেলায়। তার বাবা মৃত অবসরপ্রাপ্ত সেনা সদস্য শেখ আবুল খায়ের। তার স্বামী বাড়িও একই উপজেলায়।

বার্ন ইন্সটিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল জানিয়েছেন, শিশুটির শরীরের ৮৫ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। তাকে আইসিইউতে রাখা হয়েছে।

/এআইবি/আরটি/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক