শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে ছাত্র ইউনিয়নের সমাবেশ

ঢাবি প্রতিনিধি
২১ জুন ২০২১, ১৮:১০আপডেট : ২১ জুন ২০২১, ১৮:১০

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে বৃষ্টিতে ভিজে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন (মূল অংশ)। সোমবার (২১ জুন) দুপুর একটায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে তারা এ বিক্ষোভ সমাবেশ করে।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি ফয়েজ উল্লাহ ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক দীপক শীল। 

ফয়েজ উল্লাহ বলেন, ‘বিগত প্রায় ১৬ মাস ধরে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কিন্তু এই ১৬ মাসে শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনও ধরনের রোডম্যাপ ঘোষণা করতে পারেনি। বিগত ১৬ মাসে প্রায় ১৫২ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। এর দায় শিক্ষামন্ত্রীর। এই শিক্ষামন্ত্রী ব্যর্থ। শিক্ষার্থীদের শিক্ষাজীবন নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করতে হবে।’

তিনি বলেন, ‘অবলিম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার রোডম্যাপ ঘোষণা করে দ্রুততম সময়ের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে।’

সমাবেশে ছাত্র ইউনিয়ন চারটি দাবি পেশ করে।  তাদের দাবিগুলো হচ্ছে— নির্দিষ্ট সময়ের মধ্যে সকল শিক্ষার্থীদের বিনামূল্যে করোনার টিকা নিশ্চিত করা ও রোডম্যাপ ঘোষণা করে অবিলম্বে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে, করোনাকালে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন-ফি মওকুফ করা, শিক্ষা সংকট মোকাবিলায় শিক্ষাবৃত্তি প্রদান করা,সকল শিক্ষার্থীর জন্য হেল্প কার্ড ও রেশনিং ব্যবস্থা করতে হবে।

সমাবেশ শেষে একটি মিছিল নিয়ে নেতারা বৃষ্টির ভেতরে শহীদ মিনার, হাইকোর্ট মোড়, প্রেসক্লাব মোড় ঘুরে সচিবালয়ের সামনে গেলে পুলিশ বাধা প্রদান করে। এরপর   ফয়েজ উল্লাহ, দীপক শীল এবং এবি তাহসিন স্মারকলিপি নিয়ে মন্ত্রণালয়ে প্রবেশ করেন। শিক্ষামন্ত্রী মন্ত্রণালয়ে না থাকার তার হয়ে শিক্ষামন্ত্রীর একান্ত সচিব ড. আব্দুল আলীম খান স্মারকলিপি গ্রহণ করেছেন বলে জানায় ছাত্র ইউনিয়ন।

/এপিএইচ/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে সমাবেশ
হামে শিশু মৃত্যুর তদন্ত ও বিচার দাবি জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদের
ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে উদ্যোগ নেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী 
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক