রূপগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে শ্রম মন্ত্রণালয়ের কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০২১, ২০:১৪ আপডেট : ১২ জুলাই ২০২১, ২০:১৪

রূপগঞ্জে সজীব গ্রুপের সেজান জুসের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনার চার দিন পর তদন্ত কমিটি গঠন করেছে সরকার। শ্রম মন্ত্রণালয়ের যুগ্মসচিব হুমায়ুন কবিরকে আহ্বায়ক করে সেজান জুসের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৬ সদস্যের কমিটি করা হয়েছে।

সোমবার (১২ জুলাই) মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. রেজাউল হকের সই করা অফিস আদেশে  কমিটি গঠনের কথা জানানো হয়।

আদেশে বলা হয়, ‘রূপগঞ্জে সজীব গ্রুপের সেজান জুসের কারখানায় অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানি ও হতাহতের কারণ এবং দায়দায়িত্ব নির্ধারণ করে সুপারিশমালা প্রদানের জন্য ছয় সদস্যের তদন্ত কমিটিকে আগামী ১০ কর্মদিবসের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দাখিল করতে হবে।’

উল্লেখ্য, নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সেজান জুসের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫২ জন কর্মী আগুনে পুড়ে মারা গেছেন।

গত ৮ জুলাই বিকালে অগ্নিকাণ্ডের পর রাতে তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও প্রায় ২০ ঘণ্টা পর শুক্রবার (৯ জুলাই) দুপুরে ওই ধ্বংসস্তূপ থেকে আরও  ৪৯ জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এ ঘটনায় কারখানার মালিকসহ অপরাপর কর্মকর্তাদের গ্রেফতারের পর চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

 

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁদপুর কোর্ট স্টেশনে মেঘনা এক্সপ্রেসের বগিতে আগুন
চাঁদপুর কোর্ট স্টেশনে মেঘনা এক্সপ্রেসের বগিতে আগুন
রাজধানীতে ৪ স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ১
রাজধানীতে ৪ স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ১
পল্লবীতে যাত্রীবেশে বাসে আগুন
পল্লবীতে যাত্রীবেশে বাসে আগুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবেশে বাসে আগুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবেশে বাসে আগুন
সর্বাধিক পঠিত
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
আবারও বাড়লো স্বর্ণের দাম
আবারও বাড়লো স্বর্ণের দাম
‘একটা ভিসি দেন, ক্লাসে ফেরার ব্যবস্থা করেন’, চুয়েট শিক্ষার্থীদের আকুতি
‘একটা ভিসি দেন, ক্লাসে ফেরার ব্যবস্থা করেন’, চুয়েট শিক্ষার্থীদের আকুতি
‘মাছ-মাংস কেনা এখন বিলাসিতার মতো হয়ে গেছে’
‘মাছ-মাংস কেনা এখন বিলাসিতার মতো হয়ে গেছে’
কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে জামায়াতের প্রার্থী হচ্ছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের শ্যালক
কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে জামায়াতের প্রার্থী হচ্ছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের শ্যালক