তিন সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহার চায় ‘পেন বাংলাদেশ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০২১, ২০:০৫ আপডেট : ১৩ জুলাই ২০২১, ২০:৩৫

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ করায় তিন সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের তীব্র নিন্দা জানিয়েছে ‘পেন বাংলাদেশ’। কোভিড-১৯ রোগীদের খাবার সরবরাহে দুর্নীতি ও অনিয়মের তথ্যসহ প্রতিবেদন প্রকাশ করায় ডিজিটাল নিরাপত্তা আইনে ওই তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করে হাসপাতাল কর্তৃপক্ষ।

ওই তিন সাংবাদিক হলেন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, দৈনিক ইত্তেফাক, অনলাইন পোর্টাল জাগো নিউজের ঠাকুরগাঁও প্রতিনিধি তানভীর হাসান তনু, নিউজ বাংলা টুয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি রহিম শুভ্র এবং বাংলাদেশ প্রতিদিন ও টেলিভিশন চ্যানেল নিউজ ২৪-এর জেলা প্রতিনিধি আবদুল লতিফ লিটু।

মঙ্গলবার (১৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে লেখক ও সাহিত্যিক, ব্লগার ও সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠনটি পেন বাংলাদেশ জানায়, পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকের প্রতি এমন আচরণ সত্যিই অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য। ডিজিটাল নিরাপত্তা আইনের ধারাবাহিক এমন অপব্যবহার সাংবাদিকতার পেশাগত পরিধি সংকুচিত ও মত প্রকাশের স্বাধীনতা ব্যাহত করছে।

সাংবাদিক তানভির হাসান তনুকে দ্রুত জামিন দেওয়ায় আদালতের প্রতি সশ্রদ্ধ সন্তোষ জানায় পেন বাংলাদেশ। মানবাধিকারের জন্য ঝুঁকিপূর্ণ মামলা আদালত প্রত্যাহার করবে বলেও আশা প্রকাশ করে পেন বাংলাদেশ।

আরও পড়ুন:

জামিন পেলেন সাংবাদিক তানু

ঠাকুরগাঁওয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক গ্রেফতার

/ইউআই/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সাংবাদিক রেজানুরকে গ্রেফতারের নিন্দা পেন বাংলাদেশের, অবিলম্বে মুক্তির দাবি 
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন পেন বাংলাদেশের
নতুন সরকারকে পেন বাংলাদেশের অভিনন্দন, নাগরিক স্বাধীনতা নিশ্চিতের আহ্বান 
সর্বশেষ খবর
বাংলালিংকের বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে টাকা-সিম ছিনতাই
বাংলালিংকের বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে টাকা-সিম ছিনতাই
বিশ্ব স্ট্রোক দিবস: দেশে মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ, প্রবাসেও বাড়ছে ঝুঁকি
বিশ্ব স্ট্রোক দিবস: দেশে মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ, প্রবাসেও বাড়ছে ঝুঁকি
টিভিতে আজকের খেলা (২৯ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৯ অক্টোবর, ২০২৬)
ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত
ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
ইসরায়েলের নির্বাচন: কোন দল কত আসন পেলো
ইসরায়েলের নির্বাচন: কোন দল কত আসন পেলো