১৩ দিনে ‘আমি প্রবাসী’ অ্যাপে ৬৮ হাজার নিবন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৫ জুলাই ২০২১, ২৩:০৫আপডেট : ১৫ জুলাই ২০২১, ২৩:০৫

বিদেশগামী কর্মীদের টিকার নিবন্ধনের জন্য প্রথমে জনশক্তি , কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে নিবন্ধিত হতে হয়। এই নিবন্ধন করতে হয় ‘আমি প্রবাসী’ অ্যাপের মাধ্যমে। গত ১৩ দিনে ৬৮ হাজার ৩১৩ জন প্রবাসী কর্মী নিবন্ধন  করেছেন বলে জানিয়েছে অ্যাপটির নির্মাতা প্রতিষ্ঠান ‘বাংলা ট্র্যাক গ্রুপ’।  প্রবাসী কর্মীদের কাছে অ্যাপটি পৌঁছে দিতে কাজ করছে ব্র্যাক।

বাংলা ট্র্যাক গ্রুপ জানায়, ‘আমি প্রবাসী’ অ্যাপ নিরাপদে ঘরে বসে নিশ্চিত করছে বিএমইটি রেজিস্ট্রেশন। বিএমইটির রেজিস্ট্রেশন  সম্পন্ন হলে প্রবাসী কর্মীরা সুরক্ষা অ্যাপে লগ ইন করে ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করতে পারছেন।  এই পর্যন্ত আনুমানিক ৭০ হাজারের কাছাকাছি রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে গত ১৩ দিনে, যা এক অনন্য সাফল্য । প্রতি বছর আমাদের দেশ থেকে গড়ে ৭ লাখ মানুষ বিদেশে তাদের কর্মসংস্থানে যোগদানের জন্য গমন করেন, সেই হিসাবে প্রায় ১০ শতাংশ প্রবাসী কর্মী মাত্র দুই সপ্তাহেই ‘আমি প্রবাসী’ অ্যাপের মাধ্যমে  বিএমইটি রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন।

বাংলা ট্র্যাক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তারেক একরামুল হক জানান, ‘আমি প্রবাসী’ অত্যন্ত কার্যকর একটি ডিজিটাল প্লাটফর্ম, যা একটি অ্যাপ এবং ওয়েব পোর্টাল।  বিদেশে চাকরির জন্য আগ্রহী বাংলাদেশি নাগরিকদের পরিপূর্ণ সেবা প্রদান করবে এই অ্যাপ। বিএমইটি রেজিস্ট্রেশনে সহযোগিতা করে সরকারি ডাটাবেজকে পরিপূর্ণ রূপরেখায় নিয়ে আসবে এবং বৈদেশিক কর্মসংস্থান সম্পর্কিত তথ্য সহায়তা প্রদানের মাধ্যমে অভিবাসীদের উপকৃত করবে। বর্তমান কোভিড প্রেক্ষাপটে আমাদের রেমিট্যান্সের  ধারা ঊর্ধ্বগামী রাখতে হলে আমাদের কার্যপ্রণালীকে ডিজিটাল প্রসেসে পরিচালিত করতে হবে। মূলত একারণেই সবাই আশাবাদী যে, ‘আমি প্রবাসী’ অ্যাপ এ ক্ষেত্রে এক কার্যকরী ও অগ্রণী ভূমিকা পালন করতে সক্ষম হবে।

 

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
শর্ত না মানলে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ থাকবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
রাশিয়া থেকে চাকরিচ্যুত হয়ে ফেরত এলেন ৩৫ জন, প্রতারণার অভিযোগ
যেতে না পারা কর্মীদের প্রথম ফ্লাইট যাচ্ছে মালয়েশিয়ায়
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম