প্রতিমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন শামসুল আলম 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০২১, ১৬:১০আপডেট : ১৮ জুলাই ২০২১, ১৬:১০

টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদ্য সাবেক হওয়া সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম। আজ রবিবার (১৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি শপথ নেবেন বলে বঙ্গভবনের একটি সূত্র জানিয়েছে।

গণভবন ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, করোনা প্রাদুর্ভাবের কারণে সীমিত পর্যায়ে এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক ড. শামসুল আলম ৩৫ বছরের অধ্যাপনা শেষে ২০০৯ সালের ১ জুলাই পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে যোগদান করেন। সিনিয়র সচিব পদে দীর্ঘ এক যুগ চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করেছেন। গত ৩০ জুন তার সবশেষ চুক্তির মেয়াদ শেষ হয়েছে।

এ বিষয় গতকাল ড. শামসুল আলমের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, শপথ নেওয়ার পরেই আমি আমার অনুভূতি জানাবো। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার ওপর যে আস্থা রেখেছেন, তা রক্ষা করার জন্য আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করবো।

আরও পড়ুন:

পরিকল্পনা প্রতিমন্ত্রী হচ্ছেন শামসুল আলম

/এসআই/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের