আজও ‘হেঁটে’ ঢাকায় আসছেন মানুষ

নাসিরুল ইসলাম
২৬ জুলাই ২০২১, ১১:৫৬আপডেট : ২৬ জুলাই ২০২১, ১১:৫৬

ঈদের তৃতীয়দিন থেকে জারি হওয়া কঠোর বিধিনিষেধের মধ্যে আজ সোমবারও (২৬ জুলাই) মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়িতে ঢাকায় প্রবেশ করছেন অনেকেই। আবার কেউ কেউ যানবহান না পেয়ে রাজধানীতে ঢুকছেন পায়ে হেঁটেই। রাজধানীর প্রবেশমুখে গাবতলীর আমিনবাজার ব্রিজের পাশে বসানো হয়েছে পুলিশ চেকপোস্ট। সেখানে ব্যক্তিগত গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হেঁটে আসা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, উত্তরের বিভিন্ন জেলা থেকে প্রাইভেট কার বা মাইক্রোতে এসেছেন কোনওরকম। তবে চেকপোস্টের ‘ঝামেলা’ এড়াতে গাড়ি সাভারের হেমায়েতপুর বা তারও আগেই নামিয়ে দিচ্ছে। বাধ্য হয়ে সেখান থেকে হেঁটে আসতে হচ্ছে। 

চেকপোস্টে কর্তব্যরতরা বলছেন, সকালের দিকে চাপটা বেশি ছিল, চাপ ধীরে ধীরে কিছুটা কমছে। তবে এখনও অনেকেই বিভিন্ন কারণ-অকারণে রাজধানীতে আসছেন। লকডাউনের মধ্যে এত ঝক্কিঝামেলা নিয়ে ঢাকায় আসার কারণ হিসেবে বেশিরভাগই কর্মস্থলে যাওয়ার তাড়াকে দেখাচ্ছেন। অবশ্য অযৌক্তিক কারণে কেউ ঢাকায় প্রবেশের চেষ্টা করলে মামলাও দেওয়া হচ্ছে।

পুরুষদের পাশাপাশি হেঁটে আসছেন নারীরাও

হেঁটে আসাদের অধিকাংশই কর্মজীবী

দূরের জেলা থেকেও মোটরসাইকেল যোগে আসছেন অনেকেই, থামিয়ে চলছে জিজ্ঞাসাবাদ

চেকপোস্টে গাড়ির সারি

চলছে জিজ্ঞাসাবাদ

ঢাকায় আসার কারণ বোঝানোর চেষ্টা

বেশিরভাগই বলছেন, চাকরি রক্ষায় ঢাকায় আসা।

/ইউএস/
সম্পর্কিত
কোরবানির পর নগর পরিষ্কারে অভিযান শুরু
নামাজ, মোনাজাত ও শুভেচ্ছা বিনিময়ে রাজধানীতে ঈদের সকাল (ফটো স্টোরি)
যাত্রীর চাপ থাকলেও মহাখালী বাস টার্মিনালে নেই বিশৃঙ্খলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম