দুঃস্থদের খাবার বিতরণের মাধ্যমে জয়ের জন্মদিন পালন ছাত্রলীগের

ঢাবি প্রতিনিধি
২৭ জুলাই ২০২১, ১৪:২১আপডেট : ২৭ জুলাই ২০২১, ১৪:২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫১তম জন্মদিন আজ (২৭ জুলাই)। দিনটি উপলক্ষে দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

মঙ্গলবার (২৭ জুলাই) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে অসচ্ছল ও সুবিধাবঞ্চিতদের মাঝে এসব খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন ছাত্রলীগ নেতারা।

খাদ্য সামগ্রীর মাঝে চাল, ডাল, আম ও প্যাকেটজাত দুধ; স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর মধ্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার এবং শিক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে কলম, খাতা ও স্কেল।

খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ শেষে আল নাহিয়ান খান জয় বলেন, ‘প্রধানমন্ত্রীর পুত্র, যিনি ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, তরুণদের আইকন হয়ে বাংলাদেশকে সামনে নিয়ে যাচ্ছেন। তার জন্মদিন আজ। সেই জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগ নানা কর্মসূচি হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষাসামগ্রী এবং অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। আমরা চাই, তরুণ প্রজন্মের আলোকবর্তিকা নিয়ে সজিব ওয়াজেদ জয় যেভাবে এগিয়ে যাচ্ছেন, একইভাবে প্রধানমন্ত্রী ও জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে আমরা কাজ করে যাবো এবং শিক্ষার্থীদের যেকোনও যৌক্তিক দাবি আদায়ে কাজ করবো।’

লেখক ভট্টাচার্য বলেন, ‘বর্তমানে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের স্বপ্ন আমরা সর্বপ্রথম সজীব ওয়াজেদ জয়ের চোখে দেখেছিলাম। ২০০৯ সালের নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ রূপকল্প ঘোষণা করা হয়েছিল, যার সুফল আমরা এখন পাচ্ছি। তিনি মেধাবী একজন ব্যক্তিত্ব এবং পর্দার আড়ালে থেকে সঠিক একজন উদ্যোক্তা। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে অন্যান্য রাজনীতিবিদদের তুলনায় নিজেকে সমৃদ্ধ করে দেশের মানুষের ভাগ্য উন্নয়নে তার মা-বাবা এবং জাতির পিতার মতো করেই বাংলাদেশের মানুষকে দেখেছেন তিনি। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং সজীব ওয়াজেদ জয় দুজনকেই আমরা পেয়েছি।’

 

/আইএ/
সম্পর্কিত
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ‘বড়’ মিছিল
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক