তুরস্কে বঙ্গবন্ধুর স্মরণে ডাকটিকিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০২১, ২২:৫২আপডেট : ২৭ জুলাই ২০২১, ২২:৫২

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে তুরস্কের ডাকবিভাগ একটি ডাকটিকিট অবমুক্ত করেছে।

মঙ্গলবার (২৭ জুলাই) বাংলাদেশের রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান এবং  তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংস্কৃতিক উইংয়ের মহাপরিচালক ডেনিজ চাকারের মধ্যে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে এই ডাকটিকিট অবমুক্ত করা হয়।

দূতাবাস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠককালে রাষ্ট্রদূত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, ‘বঙ্গবন্ধু বাংলাদেশ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে গণতন্ত্র, শান্তি এবং ধর্মনিরপেক্ষতার এক মূর্ত প্রতীক ছিলেন।’

বঙ্গবন্ধুকে স্মরণে ছবিসহ ডাকটিকিট অবমুক্তির মধ্যে দিয়ে দু’দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে বলে উভয়েই সহমত প্রকাশ করেন।

জাতির জনক বঙ্গন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উদযাপনের সময়ে ডাকটিকিট অবমুক্ত করায় রাষ্ট্রদূত তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ও দেশটির ডাক বিভাগকে বিশেষভাবে ধন্যবাদ জানান।

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধু স্মরণে জাসদের আলোচনা সভা
শেখ মুজিব প্যারাডক্স
সর্বশেষ খবর
মধ্যপ্রদেশে ভেজাল মদ পানে ৯ জনের মৃত্যু
মধ্যপ্রদেশে ভেজাল মদ পানে ৯ জনের মৃত্যু
মৃত্যুর তিন দশকেও কমেনি জনপ্রিয়তা, নতুন প্রজন্মের আইডল সালমান শাহ
মৃত্যুর তিন দশকেও কমেনি জনপ্রিয়তা, নতুন প্রজন্মের আইডল সালমান শাহ
মার্কিন জাহাজে হামলা হলে তেলের ট্যাংকার ডুবিয়ে দেওয়ার হুমকি হেগসেথের
মার্কিন জাহাজে হামলা হলে তেলের ট্যাংকার ডুবিয়ে দেওয়ার হুমকি হেগসেথের
সুপ্রিম কোর্টে পর্যাপ্ত বাজেট বরাদ্দের দাবিতে সরকারকে আইনি নোটিশ
সুপ্রিম কোর্টে পর্যাপ্ত বাজেট বরাদ্দের দাবিতে সরকারকে আইনি নোটিশ
সর্বাধিক পঠিত
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক