পরীমণি-সাকলায়েনের ভিডিও ভাইরাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০২১, ০২:১১আপডেট : ১১ আগস্ট ২০২১, ০২:১১

চলচ্চিত্র নায়িকা পরীমণি ও পুলিশ কর্মকর্তা গোলাম সাকলায়েন শিথিলের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই ভিডিওতে সাকলায়ের জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে দুজন দুজনকে কেক কেটে খাইয়ে দেওয়াসহ অন্তরঙ্গ দৃশ্য দেখা গেছে। বিষয়টি নিয়ে সাধারণ মানুষ ছাড়াও খোদ পুলিশ প্রশাসনেও নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

সম্প্রতি মাদকসহ বনানীর নিজ বাসা থেকে র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছেন হালের আলোচিত নায়িকা শামসুন্নাহার স্মৃতি ওরফে স্মৃতিমণি ওরফে পরীমণি। তিনি পুলিশ হেফাজতে থাকা অবস্থাতেই তার সঙ্গে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার গোলাম সাকলায়েনের সঙ্গে ‘বিশেষ সম্পর্ক’ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। গত পয়লা আগস্ট পরীমণি নিজের গাড়িতে করে গোলাম সাকালায়েনের সরকারি বাসভবনে গিয়ে ১৮ ঘণ্টা অবস্থান করেন। ইতোমধ্যে এই ঘটনার সিসিটিভি ফুটেজও ছড়িয়ে পড়েছে।

সংশ্লিষ্টরা জানান, তদন্ত তদারক করতে গিয়ে পরিচয়ের সূত্র ধরে পরীমণির সঙ্গে ‘অনৈতিক সম্পর্ক’ স্থাপনের অভিযোগে গোলাম সাকলায়েনকে ডিবি থেকে সরিয়ে পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট- পিওএমে বদলি করা হয়। এছাড়া ঘটনাটি খতিয়ে দেখতে পুলিশ সদর দফতর থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ কর্মকর্তারা বলছেন, আলোচিত নায়িকা পরীমণির সঙ্গে গোলাম সাকলায়েনের ঘনিষ্ঠতার বিষয়টি পুলিশের ইমেজ ক্ষুন্ন করেছে। সাধারণ মানুষ পুলিশ সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করছে। চাকরি বিধিমালা ও শৃঙ্খলা অনুযায়ী এ ধরণের কাজ করা কোনওভাবেই সমীচিন নয়।

পুলিশ কর্মকর্তারা বলছেন, সরকারি বাসভবেন পরীমণিকে নিয়ে যাওয়ার রেশ কাটতে না কাটতেই নতুন একটি ভিডিও ভাইরাল হওয়ায় বাংলাদেশ পুলিশ বিব্রতকর অবস্থায় পড়েছে। ভাইরাল হওয়া নতুন এই ভিডিওতে গোলাম সাকলায়েনের জন্মদিন উপলক্ষ্য করে দুজনে কেক কাটছিলেন। তাদের সঙ্গে থাকা কেউ একজন তাদের কেক কাটার দৃশ্য ধারণ করেছেন। কেকটিতে লেখা ‘হ্যাপি বার্থডে মাই ম্যান’ দেখে ধারণা করা হচ্ছে সাকলায়েনের জন্মদিনে কেক কেটে উদযাপনের আয়োজন করেছিলেন পরীমণি।

সূত্র জানায়, পরীমনি-সাকলায়েনের নতুন এই ভিডিও আমেরিকা প্রবাসী এক সাংবাদিক প্রথম প্রকাশ করেন। ধারণা করা হচ্ছে, তদন্ত সংশ্লিষ্ট কারো কাছ থেকে, অথবা গ্রেফতার হওয়ার আগে পরীমণির কাছে থেকেই ভিডিওটি আমেরিকায় অবস্থানরত ওই সাংবাদিকের কাছে পৌঁছায়। এরপর তিনি তা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেন।

এদিকে ভাইরাল হওয়া নতুন এই ভিডিও সম্পর্কে জানতে যোগাযোগ করা হলে পুলিশ কর্মকর্তা গোলাম সাকলায়েন শিথিল কোনও মন্তব্য করেননি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে সাংবাদিকদের বলেন, ‘একজন বিসিএস ক্যাডার এ ধরনের একটি অনৈতিক সম্পর্কে জড়াবেন, এটি কখনওই প্রত্যাশিত নয়। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, গোলাম সাকলায়েন শিথিল ৩০ বিসিএস পুলিশ ক্যাডারের প্রথম স্থান অধিকার করা কর্মকর্তা। তিনি বিবাহিত ও এক সন্তানের জনক। তার স্ত্রী ঢাকার পাশ্ববর্তী একটি উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত।

 

/এনএল/এফএএন/
সম্পর্কিত
অসুস্থ থাকায় মামলার জেরায় ৬ মাস সময় পেলেন পরীমণি
চঞ্চল-পরীকে নিয়ে ‘শাস্তি’ গল্পের সাম্প্রতিক রূপ
২২ বছর পর সিনেমায় ‘শাস্তি’
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম