জাতিকে কলঙ্কমুক্ত করতে খুনি জিয়ার প্রতীকী বিচার দরকার: তাপস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০২১, ১৬:১৪আপডেট : ১৫ আগস্ট ২০২১, ২১:৪৭

জাতিকে পরিপূর্ণভাবে কলঙ্কমুক্ত করতে কমিশন গঠনের মাধ্যমে খুনি জিয়ার প্রতীকী বিচার করা দরকার বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

রবিবার (১৫ আগস্ট) সকালে বনানী কবরস্থানে ১৫ আগস্ট  হত্যাকাণ্ডে শাহাদাতবরণকারী বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের কবরে সপরিবারে শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

মেয়র তাপস বলেন, ‘খুনি জিয়াউর রহমান সর্বাত্মকভাবে এই ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত ছিল। সেটা সাক্ষ্য-প্রমাণে এসেছে, তথ্য-উপাত্তে এসেছে এবং যারা বঙ্গবন্ধু হত্যা মামলায় সাক্ষ্য প্রদান করেছেন, তারাও বিভিন্ন সাক্ষ্য দিয়েছেন। তাতে এটা পরিষ্কারভাবে প্রতীয়মান যে জিয়াউর রহমান এটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল।’

তিনি আরও বলেন, ‘যদিও মামলায় খুনি জিয়াউর রহমানকে অভিযোগে আনা হয়নি। কারণ, সে মৃত্যুবরণ করেছিল। কিন্তু জাতিকে পরিপূর্ণভাবে কলঙ্কমুক্ত করতে একটি কমিশনের মাধ্যমে খুনি জিয়ার প্রতীকী বিচার হলেও সম্পন্ন করা দরকার।’

তাপস আরও বলেন, ‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের মধ্যে যারা এখনও জীবিত আছে এবং এই ষড়যন্ত্রে যারা লিপ্ত ছিল, তাদের এখন পর্যন্ত জনগণের সম্মুখে আনা যায়নি। আমাদের সব সময়ের আকাঙ্ক্ষা, সম্পূর্ণরূপে যেন বিচার সম্পন্ন হয় এবং সবাইকে যেন বিচারের আওতায় আনা যায়।’

পলাতক খুনিদের ফিরিয়ে দিতে বহির্বিশ্বের রাষ্ট্রপ্রধানদের কাছে অনুরোধ জানিয়ে মেয়র তাপস বলেন, ‘একজন পিতামাতা হারা সন্তান হিসেবে অনুরোধ করবো, বিচার পাওয়া আমার নাগরিক অধিকার। সেই লক্ষ্যে পলাতক খুনিদের যেন অচিরেই বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়।’

 

/এসএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধু স্মরণে জাসদের আলোচনা সভা
শেখ মুজিব প্যারাডক্স
সর্বশেষ খবর
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
সাঁতারকুলে ফার্নিচার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
সাঁতারকুলে ফার্নিচার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
সড়কে নামতেই তদন্তের মুখে টেসলার চালকবিহীন ‘সাইবারক্যাব’
সড়কে নামতেই তদন্তের মুখে টেসলার চালকবিহীন ‘সাইবারক্যাব’
হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রফতানি কমেছে ৩৯ শতাংশ
হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রফতানি কমেছে ৩৯ শতাংশ
সর্বাধিক পঠিত
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক