স্বল্পসময়ে ন্যায়বিচার পেলে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন হবে: প্রধান বিচারপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০২১, ২১:৩৯আপডেট : ১৫ আগস্ট ২০২১, ২১:৩৯

দেশের মানুষ স্বল্পসময়ে ন্যায়বিচার পেলে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

রবিবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে শোকসভায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ‘বাঙালির স্বাধিকার, বাঙালির স্বাধীনতা, একাত্তরের মুক্তিযুদ্ধ যা বলা হোক না কেন, সে শব্দগুলোর অপর নাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু অন্যায়ের কাছে মাথা নত করেননি বলে তার জীবনের অনেকটা সময় কারাগারে কেটেছে। আদর্শ এবং মূল্যবোধ থেকে তিনি এক পা পিছু হটেননি। গণতন্ত্র এবং আইনের শাসনকে সুসংহত করতে বঙ্গবন্ধু জীবনের শেষদিন পর্যন্ত প্রাণান্তকর সংগ্রাম করেছেন। ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর তিনি আমাদের একটি সংবিধান উপহার দেন।’

তিনি বলেন, ‘দেশের মানুষ স্বল্প সময়ে ন্যায়বিচার পেলে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন হবে। বাংলাদেশের বিচার বিভাগ জাতির পিতার আদর্শকে ধারণ করে আইনের শাসন এবং সকলের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিরন্তর কাজ করে যাচ্ছে এবং যাবে।’ তাই দ্রুততম সময়ে ও স্বল্প খরচে দেশের বিচারপ্রার্থী জনগণকে সুবিচার পৌঁছে দেওয়া এবং বিচারিক কর্মঘণ্টার পূর্ণব্যবহারের বিষয়ে সংশ্লিষ্ট সকলের ওপর অর্পিত দায়িত্ব পালনে গুরুত্বারোপ করেন প্রধান বিচারপতি।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আপিল বিভাগের চার বিচারপতি এবং হাইকোর্ট বিভাগের ২২ জন বিচারপতি বক্তব্য প্রদান করেন।

শোক সভা শেষে পঁচাত্তরের ১৫ আগস্টে নিহত জাতির পিতা এবং তাঁর পরিবারের সদস্যসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান।

 

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
আ.লীগ নেতা অ্যাড. হুমায়ুনের মৃত‍্যুতে প্রধান বিচারপতির শোক
শর্তসাপেক্ষে ড. আবুল বারকাতের জামিন আপিলে বহাল 
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে নতুন মামলায় গ্রেফতার দেখানোর আবেদন
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম