৯৯৯ নম্বরে ফোন করে শ্লীলতাহানি থেকে রক্ষা পেলো গৃহবধূ, অভিযুক্ত আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০২১, ১৬:৪৮আপডেট : ১৬ আগস্ট ২০২১, ১৬:৪৮

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে এক গৃহবধূ শ্লীলতাহানি থেকে রক্ষা পেয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে ময়মনসিংহের মুক্তাগাছা থানা পুলিশ।

সোমবার (১৬ আগস্ট) দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর পরিদর্শক আনোয়ার সাত্তার বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রবিবার (১৫ আগস্ট) দিবাগত রাত পৌণে দুইটায় ময়মনসিংহের মুক্তাগাছা থানাধীন রামপুরা ল্যাংড়া বাজার থেকে এক গৃহবধূ ফোন করে জানান,  তিনি একা থাকার সুযোগে তার এক প্রতিবেশী ঘরে প্রবেশ করার চেষ্টা করছে। তিনি কৌশলে ঘর থেকে বের হয়ে বাইরে থেকে দরজার খিল আটকিয়ে দিয়েছেন, লোকটিকে আটক করার জন্য তিনি ৯৯৯ এ ফোন করে সহায়তা চান। ওই নারী আরও জানান, ওই ব্যক্তি তাকে প্রায়ই কুপ্রস্তাব দিয়ে আসছিল। ৯৯৯ তাৎক্ষণিকভাবে বিষয়টি মুক্তাগাছা থানায় জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায়।

সংবাদ পেয়ে মুক্তাগাছা থানার একটি পুলিশ দল ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল থেকে অভিযুক্ত তারা মিয়াকে (৩৮) আটক করে থানায় নিয়ে আসা হয়।

এই ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানায় পুলিশ।

/এআরআর/এমএস/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম