বনানীর বহুতল ভবনে আগুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০২১, ১০:১২আপডেট : ২১ আগস্ট ২০২১, ১৬:৫৩

রাজধানীর বনানীর চেয়ারম্যানবাড়ি এলাকার একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার (২১ আগস্ট) সকাল ৯টা ১০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে। 

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন অপারেটর এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট

তিনি জানান, বনানীর চেয়ারম্যানবাড়ি এলাকায় একটি সাততলা ভবনের তৃতীয় তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। ভবনটি থেকে অনেক বেশি ধোঁয়া বের হচ্ছে। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

ভবনটিতে বেসরকারি আনন্দ টেলিভিশন চ্যানেলের কার্যালয় রয়েছে বলেও জানান তিনি।

ঘটনাস্থলের সামনে উৎসুক জনতার ভিড়

তবে অগ্নিকাণ্ডের কারণ কিংবা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

পরে নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা বেগম বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছেন। পরবর্তী সময়ে আগুন লাগার কারণ সম্পর্কে জানানো সম্ভব হবে। এখন পর্যন্ত কোনও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। জানা গেছে তিন তলায় বেশ কয়েকটি ক্রেস্ট তৈরির শোরুম ও কারখানা ছিল।

ভবনের বিভিন্ন পাশ থেকে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা

/আরটি/ইউএস/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম