বনানীর আগুনের ঘটনায় চার সদস্যের কমিটি গঠন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০২১, ১২:০৪আপডেট : ২২ আগস্ট ২০২১, ১২:০৪

রাজধানীর বনানীর চেয়ারম্যানবাড়ি ৭৯ নম্বর ভবনে আগুনের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। সংস্থাটির উপ-পরিচালক নূর হাসানের নেতৃত্বে কমিটির অন্য সদস্যরা হলেন, নিয়াজ আহমেদ (উপ-সহকারী পরিচালক), শহিদুল ইসলাম (পরিদর্শক), মাহমুদুল হাসান (সিনিয়র এসও)।

রবিবার (২২ আগস্ট) ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স মিডিয়া কর্মকর্তা রায়হান হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, কমিটিকে ১০ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা বলা হয়েছে। গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের মাধ্যমে আগুন লাগার কারণ সম্পর্কে জানা যাবে। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণও পরবর্তী সময়ে জানা সম্ভব হবে।

শনিবার (২১ আগস্ট) সকাল ৯টা ১০ মিনিটে বনানীর চেয়ারম্যানবাড়ি এলাকার সাততলা ভবনটির তৃতীয় তলায় এমিকন নামে একটি ক্রেস্ট নির্মাণকারী প্রতিষ্ঠানের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। প্রায় চার ঘণ্টারও বেশি সময়ের চেষ্টায় ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

/আরটি/ইউএস/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম