আইনজীবী তালিকাভুক্তির মৌখিক পরীক্ষা ৩১ আগস্ট শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০২১, ২২:০৩আপডেট : ২৫ আগস্ট ২০২১, ২২:৩০

আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) জন্য বার কাউন্সিলের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের প্রথম ধাপের মৌখিক পরীক্ষা আগামী ৩১ আগস্ট থেকে শুরু হবে।

বুধবার (২৫ আগস্ট) বাংলাদেশ বার কাউন্সিলের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্ট অডিটোরিয়াম ও সুপ্রিম কোর্ট জাজেস স্পোর্টস কমপ্লেক্সে প্রথম ধাপে তিন দিনব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ২৫ জুলাই থেকে এই পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত ১৫ জুলাই এক জরুরি বিজ্ঞপ্তি দিয়ে তা স্থগিত করা হয়।

মৌখিক পরীক্ষায় প্রায় সাড়ে পাঁচ হাজারের মতো পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।

মৌখিক পরীক্ষায় উত্তীর্ণের পর আইনজীবী তালিকাভুক্তির চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। তখন উত্তীর্ণরা সংশ্লিষ্ট জেলা আদালতে আইনজীবী হিসেবে কাজ করতে পারবেন।

প্রসঙ্গত, এর আগে গত বছরের ১৯ ডিসেম্বর ও চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

/বিআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোটগ্রহণ শুরু
ঘুষ নেওয়ার অভিযোগে বার কাউন্সিলের কর্মচারী বরখাস্ত
ঢাকা বার নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ, ন্যাশনাল লইয়ার্স অ্যালায়েন্সের নিন্দা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম