গুমবিরোধী সনদে স্বাক্ষরে সরকারের প্রতি আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০২১, ১৭:৩৬আপডেট : ২৯ আগস্ট ২০২১, ২০:৪৬

গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর এবং এ সংক্রান্ত অভিযোগ তদন্তে নিরপেক্ষ কমিশন গঠনের দাবি জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আন্তর্জাতিক গুমবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে রবিবার (২৯ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানায় এই মানবাধিকার সংগঠনটি।

আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক গোলাম মনোয়ার কামাল স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, জাতিসংঘ ২০১০ সালে গুম থেকে মানুষকে সুরক্ষা দিতে গুম বা বলপূর্বক অন্তর্ধান সংক্রান্ত আন্তর্জাতিক সনদ অনুমোদন করে। এ সনদে বিস্তৃত এবং সুশৃঙ্খল উপায়ে সংগঠিত বলপূর্বক অন্তর্ধানকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে এ বিষয়ে সচেতনতা আর সংবেদনশীলতা তৈরির লক্ষে জাতিসংঘ থেকে প্রতিবছর ৩০ আগস্টকে বলপূর্বক অন্তর্ধানের শিকার ব্যক্তিদের স্মরণে পালন করার ঘোষণা দেওয়া হয়। এ সনদে গুম বা বলপূর্বক অন্তর্ধান বলতে সরকারি বাহিনী, ব্যক্তি সমষ্টি অথবা কোনও দল কর্তৃক সরকারের কর্তৃত্বে, সহায়তা বা প্রচ্ছন্ন সহযোগিতায় কোনও ব্যক্তিকে গ্রেফতার, আটক, অপহরণ বা অন্য কোনও উপায়ে ব্যক্তিকে তার স্বাধীনতা থেকে বিরত করা, অন্তর্ধানের শিকার ব্যক্তির চলাফেরার স্বাধীনতা থেকে বিরত করার ঘটনাকে প্রত্যাখ্যান করা, ব্যক্তির অবস্থা অথবা অবস্থান গোপন করা এবং এর মাধ্যমে ব্যক্তিকে আইনের আশ্রয় লাভ থেকে বিরত করা বোঝায়।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বারবার বলপূর্বক অন্তর্ধান বা গুমের ঘটনা অস্বীকার করা হয়েছে। বলা হয়েছে, দেশের আইন কাঠামোতে ‘গুম’ বলে কোনও টার্ম নেই। অথচ পরিবার, স্বজন বা প্রত্যক্ষদর্শীদের বর্ণনা, সাংবাদিক বা মানবাধিকার সংগঠনের তথ্যানুসন্ধানে গুমের সুস্পষ্ট অভিযোগ উঠে এসেছে। বেশ কিছু ক্ষেত্রে তুলে নেওয়ার কিছুদিন পর গ্রেফতার দেখানো হয়েছে বলেও গণমাধ্যমে সংবাদ বেরিয়েছে। 

বিভিন্ন গণমাধ্যম থেকে আসকের সংগ্রহ করা তথ্য অনুযায়ী, ২০০৭ থেকে ২০২১ (২৫ আগস্ট) পর্যন্ত ৬১৪ জন গুমের শিকার হয়েছে বলে ভুক্তভোগী পরিবার ও স্বজনরা অভিযোগ তুলেছেন। এদের মধ্যে পরবর্তী সময়ে ৭৮ জনের লাশ উদ্ধার হয়েছে, ৯৪ জনকে গ্রেফতার দেখানো হয়েছে এবং ৫৭ জন ফেরত এসেছে। অন্যদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য গণমাধ্যম সূত্রে জানা যায়নি। ২০১৯ সালে অনুষ্ঠিত জাতিসংঘের নির্যাতনবিরোধী কমিটির ৬৭তম অধিবেশনে নির্যাতন এবং অন্যান্য নিষ্ঠুর, অমানবিক অথবা মর্যাদাহানিকর আচরণ বা শাস্তি বিরোধী সনদের আওতায় বাংলাদেশের অগ্রগতি পর্যালোচনা হয়। এ পর্যালোচনায় অঘোষিত আটক, যাকে কমিটি অন্তর্ধান বা গুম হিসেবে বর্ণনা করেছে, সেই বিষয়টিতে কমিটি বলেছে; এভাবে আটককৃত ব্যক্তিকে যদি হত্যা করা হয় অথবা তিনি ফিরে আসেন- যাই ঘটুক না কেন, তাকে আন্তর্জাতিক মানবাধিকার আইনে গুম হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। 

কমিটি তাদের চূড়ান্ত পর্যবেক্ষণে সকল আটক ও আটকাবস্থায় মৃত্যুর ঘটনার সঙ্গে অভিযুক্ত বাহিনীর বাইরে একটি স্বাধীন তদন্ত সংস্থা দ্বারা দ্রুততার সঙ্গে পরিপূর্ণ তদন্ত করা ও গুম সংক্রান্ত আন্তর্জাতিক সনদের সঙ্গে সামঞ্জস্য রেখে আইনের মাধ্যমে ‘গুম’কে অপরাধ হিসেবে স্বীকৃতি দিয়ে সনদটি স্বাক্ষর করার সুপারিশ করে।

এ প্রেক্ষাপটে ৩০ আগস্ট আন্তর্জাতিক গুম বা বলপূর্বক অন্তর্ধান প্রতিরোধ দিবসের প্রাক্কালে আইন ও সালিশ কেন্দ্র (আসক) বাংলাদেশ সরকার ও জাতীয় মানবাধিকার কমিশনের কাছে নিম্নলিখিত দাবি জানিয়েছে সরকারের কাছে। 

গুমের শিকার সকল নিখোঁজ ব্যক্তিকে অনতিবিলম্বে খুঁজে বের করে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া। এ সংক্রান্ত অভিযোগ দায়েরের জন্য একটি ব্যবস্থা প্রতিষ্ঠা করা এবং তা ব্যাপকভাবে প্রচার করা। গুমের ঘটনা প্রতিরোধে এবং ভুক্তভোগী ও প্রতিটি গুমের অভিযোগের সুষ্ঠু তদন্ত নিশ্চিতে স্বাধীন ও নিরপেক্ষ কমিশন গঠন। দায়ীদের বিচারের সম্মুখীন করে বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং গুমের শিকার ব্যক্তি ও তাঁর পরিবারের যথাযথ পুনর্বাসন ও নিরাপত্তা নিশ্চিত করে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। গুম সংক্রান্ত আন্তর্জাতিক সনদ স্বাক্ষর করা। গুমের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলোকে অস্বীকার না করে এ ধরণের ঘটনার বিচার নিশ্চিতে বিদ্যমান আইন কাঠামোতে পরিবর্তন আনা। ‘অপহরণ’ হিসেবে নয়, ‘গুম’কে সুনির্দিষ্ট অপরাধ হিসেবে আইনে অন্তর্ভুক্ত করা।

জাতীয় মানবাধিকার কমিশনের কাছে যেসব সুপারিশ করেছে সেগুলো হচ্ছে, এ সংক্রান্ত অভিযোগগুলোর তথ্যানুসন্ধান করা। নিখোঁজদের খুঁজে বের করা এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০০৯-এ এক্ষেত্রে কোনও আইনি বাধা থাকলে তা দ্রুততার সঙ্গে দূরীকরণে সরকারের সঙ্গে জোর যোগাযোগ চালিয়ে যাওয়া। ভুক্তভোগী বা তাদের পরিবারকে আইনি ও নৈতিক সহায়তার উদ্যোগ গ্রহণ করা।

গুমের শিকার ব্যক্তিদের পরিবারসমূহের উত্থাপিত অভিযোগ নিয়ে একটি জাতীয় গুনানির আয়োজন করা।

গুম প্রতিরোধ দিবসে আসক সকল গুম হওয়া ব্যক্তির পরিবারের প্রতি সহমর্মিতা জানাচ্ছে। আসক বিশ্বাস করে, একটি ন্যায় ও মানবাধিকার ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় গুমের মতো ঘৃন্যতম মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বন্ধ করতে হবে। গুম প্রতিরোধে সরকারের সদিচ্ছার বহিঃপ্রকাশ ঘটানোর জন্য সরকারের প্রতি দাবি জানাচ্ছে।

/জেইউ/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান