দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে শুরু হলো ‘অন থেকে অফলাইনে ফেরা’ শীর্ষক বৈঠকি। মঙ্গলবার (৩১ আগস্ট) বিকালে শুরু হয় বাংলা ট্রিবিউনের নিয়মিত এই আয়োজন।
মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিচ্ছেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই. কে. সেলিম উল্লাহ খোন্দকার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও শহীদ রফিক জব্বার হলের প্রভোস্ট সোহেল আহমেদ, ইউনিভার্সটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) স্টুডেন্ট অ্যাফেয়ার্স অফিসের উপদেষ্টা ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক নাদিয়া রহমান এবং ইউল্যাবের শিক্ষার্থী তানজিলা জামান মুন্নী।
এ বৈঠকি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে এ আয়োজন। বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) সহযোগিতায় বৈঠকিটি অনুষ্ঠিত হচ্ছে।









