স্টুডেন্টস সোসাইটির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০২১, ২১:০৩আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ২১:১২

জলবায়ুর পরিবর্তন রোধে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর স্টুডেন্টস সোসাইটি (ডব্লিউইউবিএসএস)। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সংগঠনটির এ কর্মসূচি শেষ হয়। ‘ডব্লিউইউবিএসএস ক্লাইমেট হিরো অ্যাওয়ার্ড-২০২১’ শিরোনামে এই কর্মসূচি পালন করে সংগঠনটি। সংগঠনটির এবারের স্লোগান ছিল ‘রোপণ করি বেশি গাছ, সুরক্ষিত হোক বসবাস।’

একবিংশ শতাব্দীতে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা এবং গুরুত্বকে সবার কাছে তুলে ধরতে ডব্লিউইউবিএসএস এই উদ্যোগ নেয়। কর্মসূচি চলাকালীন সবচেয়ে বেশি বৃক্ষরোপণ করায় সংগঠনের সদস্য আম্বিয়া আক্তার, ফারজানা সালাম এবং শর্মীলা রাণী দাসকে ‘ডব্লিউইউবিএসএস ক্লাইমেট হিরো অ্যাওয়ার্ড-২০২১’-এর জন্য মনোনীত করা হয়।

এছাড়া এই কর্মসূচির প্রেক্ষিতে বৃক্ষরোপণ এবং পরিবেশ বিপর্যয়ের ওপর দুইটি অনলাইন সেমিনারেরও আয়োজন করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারম্যান অধ্যাপক ড. মুসফিক মান্নান চৌধুরী; জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহা-পরিচালক মোহাম্মাদ মুনির চৌধুরী; চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মনজুরুল কিবরীয়া; জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশার; বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আদিল মোহাম্মাদ খান, স্টামফোর্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কামরুজ্জামান মজুমদার, পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার, বাংলা ট্রিবিউনের স্টাফ রিপোর্টার শাহেদ শফিক, বাংলাভিশনের স্টাফ রিপোর্টার কেফায়েত শাকিল; দৈনিক অধিকারের ফিচার এডিটর সাঈদ মাহাদী সেকেন্দার।

 

/এসএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি