৪২তম বিসিএস থেকে ৪ হাজার জনকে নিয়োগের সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০২১, ১৮:৪৫আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ১৮:৪৫

করোনা রোগীদের চিকিৎসা সেবায় ৪২তম বিসিএস (বিশেষ) থেকে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের সহকারী সার্জন পদে ৪ হাজার জনকে সুপারিশ নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) পিএসসির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা রোগীদের চিকিৎসা সেবা দিতে জরুরি প্রয়োজনে ৪২তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২০ এর মাধ্যমে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের সহকারী সার্জনের ২ হাজার শূন্যপদ পূরণে ২০২০ সালের ৩০ নভেম্বর বিজ্ঞপ্তি জারি করা হয়। পরবর্তীতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ২ হাজার পদের সঙ্গে অতিরিক্ত আরও ২ হাজার পদ যোগ করে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের সহকারী সার্জনের মোট ৪ হাজার পদে সুপারিশের জন্য পত্র পাঠানো হয়।

৪২তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২০ এ এমসিকিউ টাইপ লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে মেধাক্রম অনুযায়ী বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের সহকারী সার্জন পদে ৪ হাজার জনকে নিয়োগের জন্য সাময়িকভাবে কমিশন কর্তৃক সুপারিশ করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু পদ স্বল্পতার কারণে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন ১ হাজার ৯১৯ জন প্রার্থীকে নন-ক্যাডার পদের জন্য কৃতকার্য করা হয়েছে।

সুপারিশ সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি কমিশনের www.bpsc.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড এর http://bpsc.teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
২৭তম বিসিএস: আরও ৯৬ প্রার্থীকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন
বিসিএস পরীক্ষার সিলেবাস পরিবর্তন করা হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছাতে আল্টিমেটাম
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক