মেরি স্টোপসের নতুন কান্ট্রি ডিরেক্টর কিশওয়ার ইমদাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০২১, ২১:২৪আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ২১:৩১

মেরি স্টোপস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হিসেবে যোগদান করেছেন কিশওয়ার ইমদাদ। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) এএফপি (অ্যাডভান্সড ফ্যামিলি প্ল্যানিং) মিডিয়া অ্যাডভোকেসির কো-অর্ডিনেটর তানজিনা পৃথা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

কিশওয়ার হাসপাতাল পরিচালনা ও স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় ১২ বছরের অভিজ্ঞতাসহ বিভিন্ন স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থায় ২৫ বছরেরও বেশি সময় ধরে করপোরেট সেক্টরে অবদান রেখে আসছেন। মেরি স্টোপসে যোগদানের আগে তিনি সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান গ্রামীণ হেলথকেয়ার সার্ভিসেস এর ব্যবস্থাপনা পরিচালক এবং সামাজিক হেলথ সায়েন্স ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টার লিমিটেডে চিফ অপারেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

কিশওয়ার ১৯৯৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ব্যবসা প্রশাসন ইনস্টিটিউট থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ব্যবস্থাপনায় মাস্টার্স এবং কানাডার টরোন্টোর জর্জ ব্রাউন কলেজ থেকে বিজনেস মার্কেটিং অ্যানালাইসিসে পোস্ট গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন।

/এসও/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম