নৌবহরে যুক্ত হচ্ছে বিলাসবহুল প্যাসেঞ্জার ক্রুজ ভেসেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩৭আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩৭

পর্যটন শিল্প বিকাশে ২০২৩ সালের শেষের দিকে তিনটি অত্যাধুনিক প্যাসেঞ্জার ক্রুজ ভেসেল নৌবহরে যুক্ত হবে। প্যাসেঞ্জার ক্রুজ ভেসেলগুলোতে থাকবে থ্রিডি সিনেমা হল, সুইমিং পুলসহ সব আধুনিক ব্যবস্থা।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট  রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সংলাপ অনুষ্ঠানে এ কথা বলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। 

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, ১৫০ আসন বিশিষ্ট ক্রুজে থাকবে বিনোদনের সব ব্যবস্থা। থ্রিডি সিনেমা হল, জিম, সুইমিং পুল রাখা হবে, যাতে একজন পর্যটক ১০ থেকে ১৫ দিন ক্রুজে অনায়াসে কাটাতে পারেন। সেজন্য তার প্রয়োজনীয় চাহিদা মেটানোর সব ব্যবস্থা  থাকবে। আর  এই ব্যবস্থা বাংলাদেশের পর্যটন শিল্পকে শুধু প্রসারিত করবে না বরং অর্থনীতিতেও বিশেষ ভূমিকা রাখবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘এ ধরনের ক্রুজ ইউরোপে রয়েছে, তবে ভারতেও নেই। আমরা যে তিনটা নিয়ে আসবো তাতে ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ ভ্রমণ করা যাবে নৌপথে। অসুস্থ হলে হাসপাতালে নিতে হ্যালিপ্যাডের ব্যবস্থাও থাকবে এতে।’

নৌ-পরিবহন মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) অধীনে এই তিন ক্রুজের মূল্য প্রায় তিনশ কোটি টাকা। বিআইডব্লিউটিসি'র জন্য ৩৫টি বাণিজ্যিক জলযান, ৮টি সহায়ক জলযান ও ২টি নতুন স্লিপওয়ে নির্মাণ (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় এই তিন প্যাসেঞ্জার ক্রুজ ভেসেল সংগ্রহ করা হবে।

সংলাপ অনুষ্ঠানে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাস। অনুষ্ঠান  সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসউদুল হক।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের