আজ শেষ হচ্ছে ১৬১টি ইউপি নির্বাচনের প্রচারণা, সোমবার ভোট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০২১, ০৯:৪৪আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ০৯:৪৪

আজ শনিবার রাত ১২টায় শেষ হচ্ছে প্রথম ধাপের স্থগিত ১৬১টি ইউনিয়ন পরিষদ (ইউপি) ও ৯টি পৌরসভা এবং স্থানীয় সরকার পরিষদের কয়েকটি উপনির্বাচনের নির্বাচনী প্রচার-প্রচারণা। সোমবার (২০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে এসব নির্বাচনের ভোটগ্রহণ। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট নেওয়া হবে। করোনা সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে।

ইসি জানিয়েছে, নির্বাচনী এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইতোমধ্যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে নেমেছেন। ২০ সেপ্টেম্বর দেশের ৬টি জেলার ২৩টি উপজেলার ১৬১ ইউপিতে ভোটগ্রহণ হবে। নির্বাচনী এলাকায় কোনও সাধারণ ছুটি থাকছে না। তবে নির্বাচন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্মকর্তা-কর্মচারীগণ সাধারণ ছুটির আওতায় থাকবেন। এছাড়া ভোট দেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে ছুটি নিতে পারবেন সাধারণ নাগরিকরা।

নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচন আইন অনুযায়ী, ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা পূর্বে প্রচার বন্ধ করতে হয়। সে হিসেবে ১৯ সেপ্টেম্বর মধ্যরাত ১২টায় প্রচার কাজ বন্ধ করতে হবে। এ সময়ের পর প্রার্থী বা সমর্থকদের কেউ কোনও ধরনের প্রচারণা চালাতে পারবেন না।

ওইদিন ভোট হবে খুলনা বিভাগের ৩টি জেলার ১৬টি উপজেলার ১২২টি ইউপির ভোট। সব ভোটের সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী বাংলা ট্রিবিউনকে বলেন, মাননীয় নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নির্বাচনী কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। আগামীকাল প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পৌঁছে যাবে।

ভোটারদের মাস্ক পরে ভোটকেন্দ্রে যাওয়ার অনুরোধ করে এই আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বলেন, স্বাস্থ্যবিধি মেনে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটকেন্দ্রে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীসহ স্বাস্থ্য বিধি মানার বিষয়টি নিশ্চিত করতে প্রিজাইডিং অফিসারদের নির্দেশনা দেওয়া হয়েছে।

যেসব যান চলাচল বন্ধ
আজ ১৮ সেপ্টেম্বর রাত ১২টা হতে ২১ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় মোটর সাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া ভোটের আগের দিন ১৯ সেপ্টেম্বর রাত ১২টা হতে ভোটের দিন ২০ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় ট্রাক ও পিক আপ, লঞ্চ, স্পিডবোট এবং ইঞ্জিন চালিত নৌযান চলাচল বন্ধ থাকবে। এছাড়া জরুরি সেবাসহ অন্যান্য পরিবহন চলাচল করতে পারবে।

প্রথমধাপে দেশের ১৯টি জেলার ৬৪টি উপজেলার ৩৭১টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠানের জন্য তফসিল ঘোষণা করেছিল। ঘোষিত তফসিল অনুযায়ী ১১ এপ্রিল এসব নির্বাচন হওয়ার কথা ছিল। তবে করোনা সংক্রমণের কারণে ওই নির্বাচন স্থগিত করা হয়। পরে গত ২১ জুন স্থগিত ইউপির মধ্যে ২০৪টির ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সোমবার ২০ সেপ্টেম্বর হবে ১৬১টি ইউপির।

/ইএইচএস/ইউএস/
সম্পর্কিত
আয়ের চেয়ে ব্যয় বেশি জামায়াতের
আয়ের চেয়ে ব্যয় বেশি এবি পার্টির, ঘাটতি কত 
দেশ কি আগস্টেই নতুন রাষ্ট্রপতি পাচ্ছে?
সর্বশেষ খবর
ইউল্যাবে ‘বর্ষা বিপ্লবের স্মৃতিচারণ’
ইউল্যাবে ‘বর্ষা বিপ্লবের স্মৃতিচারণ’
‘পরিবর্তনের চাবিকাঠি নাগরিকদের হাতেই’
‘পরিবর্তনের চাবিকাঠি নাগরিকদের হাতেই’
ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২
ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২
ক্রিকেট বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত, থাকছে তিন দেশের ১২ স্টেডিয়াম
ক্রিকেট বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত, থাকছে তিন দেশের ১২ স্টেডিয়াম
সর্বাধিক পঠিত
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে 
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে 
এক ডিআইজিসহ পুলিশের ৩ কর্মকর্তা বরখাস্ত
এক ডিআইজিসহ পুলিশের ৩ কর্মকর্তা বরখাস্ত
ডেভিড ইমনের কাছে মিলেছে ভারতের আধার কার্ড
ডেভিড ইমনের কাছে মিলেছে ভারতের আধার কার্ড