বিমানবন্দরে ল্যাবের বিষয়ে ইউএই'র সম্মতি আসতে পারে আজ: বেবিচক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০২১, ১১:৩৭আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ১৪:০৫

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা পরীক্ষার ল্যাবের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিকিউর (এসওপি) নিয়ে সংযুক্ত আরব আমিরাতের সম্মতি আজ আসতে পারে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।

সোমবার (২০ সেপ্টেম্বর) ‘বিশ্ব পরিচ্ছন্নতা দিবস’ উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ-২০২১’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

বেবিচক চেয়ারম্যান বলেন, ল্যাব স্থাপনের জন্য সাতটি প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। এদের মধ্যে ছয়টি প্রতিষ্ঠান এসওপি জমা দিয়েছে। তা সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হয়েছে। এগুলো যেন আন্তর্জাতিক মানসম্পন্ন হয় সে দিকে লক্ষ্য রাখা হচ্ছে। ইউএই থেকে অনুমতি পেলে ল্যাব স্থাপনের কাজ শুরু হবে।

তিনি জানান, বিমানবন্দরে বহুতল কার পার্কিং ভবন নিরাপদ, ল্যাব স্থাপনে কোনও ঝুঁকি নেই। আরব আমিরাতের যাত্রীদের করোনা টেস্টের ফি একই হবে, যদি কোনও যাত্রী ভুল রিপোর্টের কারণে বিদেশ থেকে ফিরে আসে তাহলে ও-ই প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানাসহ শাস্তি দেওয়া হবে।

/সিএ/ইউএস/
সম্পর্কিত
শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগের সত্যতা মেলেনি: বিমান
হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর
মন্ত্রণালয়ের নির্দেশনার পরও কেনা হয়নি ট্রলি, শাহজালালে নাকাল যাত্রীরা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম