ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ঢাবি প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২১, ১৯:১৯আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৯:১৯

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ শুক্রবার (২৪ সেপ্টেম্বর) উদযাপন করা হয়েছে। নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে আখতারুজ্জামান বলেন, ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ও চতুর্থ শিল্প বিল্পব উপযোগী বিশ্ববিদ্যালয় বিনির্মাণ এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে ঢাকা বিশ্ববিদ্যালয় মৌলিক ও প্রায়োগিক গবেষণাসহ উদ্ভাবন ও উদ্যোক্তামুখী নানারকম কর্মপ্রয়াস গ্রহণ করেছে। অ্যালামনাই নেটওয়ার্কিং ও ইন্ড্রাস্ট্রি অ্যাকাডেমিয়া সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে এসব উদ্যোগ বাস্তবায়নে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

তিনি আরও বলেন, ‘এসডিজি বাস্তবায়ন ও প্রচারণায় এবং এসডিজিমুখী একটি সমাজ বিনির্মাণে অনন্য অবদানের জন্য বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি জাতিসংঘ থেকে ‘Jewel in the crown of the day’ স্বীকৃতি পেয়েছেন। প্রধানমন্ত্রীর এই অর্জন ও স্বীকৃতি ধরে রাখার জন্য বিশ্ববিদ্যালয় এবং অ্যালামনাই নেটওয়ার্কিং অনুষঙ্গী শক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমার প্রত্যাশা।’

এ সময় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ. কে. আজাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া, অ্যাসোসিয়েশনের মহাসচিব রঞ্জন কর্মকারসহ অ্যালামনাইবৃন্দ উপস্থিত ছিলেন।

 

/আইএ/
সম্পর্কিত
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম