কাজের উদ্দেশে ভিজিট ভিসায় দুবাই যেতে দেবে না ইমিগ্রেশন পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০২১, ২২:৪৭আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ২২:৪৭

ভিজিট (ভ্রমণ) ভিসা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কেউ কাজের উদ্দেশে যেতে চেষ্টা করলে তাদের বিমানবন্দরে  ইমিগ্রেশন করবে না  বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার (এসবি) ইমিগ্রেশন পুলিশ। তাদের বিমানবন্দরেই আটকে দেওয়া হবে।

জানা গেছে, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপির নির্দেশে কোনও যাত্রী কাজের উদ্দেশে দুবাই যাওয়ার চেষ্টা করলে তাদের  ইমিগ্রেশন করা হবে না। সম্প্রতি বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের সহকারী  পুলিশ সুপার সালেহ মুহাম্মদ জাকারিয়া স্বাক্ষরিত অফিসে আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।  

আদেশে বলা হয়েছে, শুধুমাত্র প্রকৃত ভ্রমণকারীদের ক্ষেত্রে ভ্রমণ ভিসা দিয়ে ইমিগ্রেশন সম্পন্ন করা হবে।  বিশিষ্ট ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা ও কর্মচারী, সংসদ সদস্য (এমপি), মন্ত্রী, বিশিষ্ট রাজনীতিবিদ ও পেশাজীবীদের ক্ষেত্রে ভিজিট ভিসায় দুবাই যেতে দেওয়া হবে বলেও আদেশে উল্লেখ করা হয়। যেসব যাত্রী দুবাইয়ের কাজের ভিসা অথবা রেসিডেন্স পারমিট নিয়ে যাবেন তাদের ইমিগ্রেশনে কোনও বাধা থাকবে না। তবে যাদের কাজের ভিসা অথবা রেসিডেন্স পারমিটের মেয়াদ শেষ হয়ে গেছে, তারা ভিজিট ভিসায় ইমিগ্রেশন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে যেতে পারবেন।

/সিএ/এমআর/
সম্পর্কিত
শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগের সত্যতা মেলেনি: বিমান
হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর
মন্ত্রণালয়ের নির্দেশনার পরও কেনা হয়নি ট্রলি, শাহজালালে নাকাল যাত্রীরা
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের