ডিএনসিসিতে টিকাদানের সময় নিয়ে বিভ্রান্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২১, ১০:৫১আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১০:৫১

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আয়োজিত গণটিকা কর্মসূচির সময় নিয়ে বিভ্রান্তিতে পড়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাসিন্দারা। প্রথম ধাপের গণটিকা কর্মসূচির অভিজ্ঞতায় আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ভোর থেকেই টিকা নিতে এসে কেন্দ্রগুলোতে লাইনে দাঁড়িয়েছেন তারা। কিন্তু সিটি করপোরেশন জানিয়েছে, ডিএনসিসি এলাকায় বেলা আড়াইটা থেকে টিকাদান কার্যক্রম শুরু হবে। এ অবস্থায় লাইনে দাঁড়িয়ে বিপাকে পড়েছেন টিকা প্রত্যাশীরা।

সকালে রাজধানী উচ্চ বিদ্যালয়সহ বেশ কয়েকটি টিকাকেন্দ্রে গিয়ে দেখা গেছে, মানুষের উপচে পড়া ভিড়। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকা কার্ড হাতে নিয়ে অপেক্ষায় রয়েছেন সাধারণ মানুষ। কিন্তু ততক্ষণেও টিকা দেওয়া শুরু হয়নি। কবে নাগাদ শুরু হবে তাও জানেন না তারা। এ সময় কেন্দ্র কর্তৃপক্ষ থেকে বেলা আড়াইটা থেকে টিকাদান কার্যক্রম শুরু হবে বলে মাইকিং করতে দেখা গেছে।

সামছুল ইসলাম নামে এক টিকা প্রত্যাশী বাংলা ট্রিবিউনকে বলেন, সাধারণত সকাল ৯টা থেকে টিকা কার্যক্রম শুরু হয়। কিন্তু হঠাৎ করে কেন্দ্রে এসে জানতে পারলাম টিকা কার্যক্রম শুরু হবে বেলা আড়াইটায়। এটা ব্যাপকভাবে প্রচারও করা হয়নি। এখন শত শত মানুষ টিকা নিতে এসে ভোগান্তিতে পড়েছে। অনেকে ফিরে যাচ্ছে।

বাংলা ট্রিবিউনের ফটো সাংবাদিক নাসিরুল ইসলাম জানিয়েছেন, সকাল থেকে রাজধানীর মোহাম্মদপুরে বেশ কয়েকটি কেন্দ্রে ঘুরে লোকজনের দীর্ঘ লাইন দেখা গেছে। অনেকেই আগে থেকে সময় না জেনে এসে অপেক্ষা করছিলেন, তারা জানতেন না কখন টিকা দেওয়া শুরু হবে।

ডিএনসিসিতে টিকাদানের সময় নিয়ে বিভ্রান্তি

চাইলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, বাচ্চাদের স্কুলের কথা চিন্তা করেই আমরা আড়াইটা থেকে টিকা কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু মানুষ মনে করছে টিকা মানেই হচ্ছে সকাল ৯টা। এখন মানুষের যাতে ভোগান্তি না হয় সে কারণে যেসব কেন্দ্রে মানুষের উপস্থিতি বেশি সেসব কেন্দ্রে আমরা টিকাদান শুরু করে দিতে বলছি। 

/এসএস/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম