আরব আমিরাত ল্যাবের অনুমোদন দিলে ফ্লাইট চলবে: বেবিচক চেয়ারম্যান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২১, ১৬:২৪আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৬:২৪

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বলেছেন— আমরা চাচ্ছি, স্বাস্থ্য অধিদফতর বিমানবন্দরে যে ল্যাবটি বসিয়েছে, এটা যেন ব্যবহার করে যাত্রীরা যেতে পারেন। তিনি বলেন, ‘বিমানবন্দরে যে ছয় প্রতিষ্ঠানের ল্যাব আছে,এগুলোর অনুমোদন যদি আজ  বিকালের মধ্যে হয়, তাহলে ফ্লাইট চলাচল হবে। বিশেষ ফ্লাইট আপাতত আর দেবো না।’

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বেবিচক চেয়ারম্যান বলেন, ‘আজকেও এমিরেটসের একটি ফ্লাইট ছিল। আমি সেটি বাতিল করে দিয়েছি। তাদের একটু চাপে রাখার কারণে এটা করেছি। আরব আমিরাতের নির্দেশনা অনুসারে— বিমানবন্দরে করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে, যেটা গতকাল (২৭ সেপ্টেম্বর) প্রস্তুত হয়েছে এবং আজ  থেকে শুরু হওয়ার কথা ছিল। সঙ্গত কারণে আজ যাত্রীরা যেতে পারছেন না। এর কারণ হলো, ছয় বেসরকারি প্রতিষ্ঠানের পরীক্ষার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরে (এসওপি) আমিরাতের সম্মতি থাকতে হবে। এটি আমরা দুই সপ্তাহ আগেই পাঠিয়ে দিয়েছিলাম। সেখানে এটা এখনও বিবেচনায় আছে।’

মফিদুর রহমান বলেন, ‘এসওপির সম্মতি দ্রুত করার চেষ্টা চালানো হচ্ছে। তবে সোমবার পর্যন্ত এটা হয়নি। এসওপি সম্মতি না পাওয়ায় শুরু করা যায়নি। ছয়টি প্রতিষ্ঠান কেন, আমিরাত সে প্রশ্ন তুলেছিল। একটা প্রতিষ্ঠান হলে আমিরাতের সুবিধা হবে। ছয় প্রতিষ্ঠানের একেক প্রতিষ্ঠানের একেক ধরনের যন্ত্র। এটার টেকনিক্যাল দিকটা খুব গুরুত্বপূর্ণ। আমিরাত জানতে চেয়েছে— কে কীভাবে করতে চায়, এ জন্যই ছয়টি আলাদা এসওপি হয়েছে। এসওপিগুলো দূতাবাসের মাধ্যমে পাঠানো হয়েছে। আমিরাতের কমিটি যাচাই-বাছাই করছে। আমাকে দু’জন রাষ্ট্রদূত জানিয়েছেন, এটা শেষ পর্যায়ে আছে। আমার ধারণা সবাই অনুমোদন পাবে।’

বেবিচক চেয়ারম্যান বলেন, ‘আরব আমিরাতের অনুরোধে ও এমিরেটসের উদ্যোগে কয়েকটা ফ্লাইট গেছে পরীক্ষামূলকভাবে। এসব ফ্লাইটে ব্যবসার উদ্দেশ্যে এবং জরুরি কিছু যাত্রী পাঠানো ব্যবস্থা করে দূতাবাস। এই যাত্রীদের পরীক্ষার জন্য ছয় প্রতিষ্ঠানের মধ্যে একটি সংস্থাকে নির্বাচিত করে আমিরাত। সেই প্রতিষ্ঠানে করোনার পরীক্ষার পর তাদের আমিরাতে পাঠানো হয়েছে। দুইটি ফ্লাইট এভাবে গেছে। বেবিচক তাদের অনুরোধ রক্ষা করেছে।’

 /সিএ/এপিএইচ/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শাহজালালের এয়ারসাইডে যানবাহনে ভিটিএস বসাতে ফের সতর্কবার্তা
বিমানবন্দরের ইজারা পেতে আবেদনের হিড়িক
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের