বিমানবন্দরে ল্যাব স্থাপন

সার্বক্ষণিক মনিটরিং করছেন বিমান প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২১, ২০:৪৯আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ২০:৪৯

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পিসিআর ল্যাব স্থাপনের বিষয়টি সার্বক্ষণিক মনিটরিং করছেন বিমান প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 

সংযুক্ত আরব আমিরাতের শর্ত অনুযায়ী বিমানবন্দরে করোনা পরীক্ষার ল্যাব স্থাপন নিয়ে এ মাসের শুরু থেকেই দৌড় ঝাপ করছেন স্বাস্থ্য ও প্রবাসী কল্যাণ মন্ত্রী। ল্যাব নিয়ে দফায় দফায় গণমাধ্যমের মুখোমুখিও হয়েছেন এই দুই মন্ত্রী। আন্দোলনকারী প্রবাসী কর্মীদের সামলাতে সামনে এসেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ। বিমানবন্দরে ল্যাবের জায়গা নিয়ে জটিলতা সশরীরে বিমানবন্দরে গিয়ে দূর করেছেন এই দুই মন্ত্রী। তবে বিমানবন্দর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে হলেও প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এত দিন নীরব ছিলেন।

মঙ্গলবার সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকরা বিমান প্রতিমন্ত্রীকে প্রশ্ন করেন বিমানবন্দরে ল্যাব স্থাপন করার পরও প্রবাসী কর্মীরা আরব আমিরাত যেতে পারছেন না কেন। উত্তরে বিমান প্রতিমন্ত্রী বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের যাওয়ার সুবিধার্থে বিমানবন্দরে ইতোমধ্যে আরটিপিসিআর ল্যাব ও নমুনা সংগ্রহের বুথ স্থাপন সম্পন্ন হয়েছে। আমরা সরেজমিনে পরিদর্শন করেছি এবং সেখানকার দায়িত্বপ্রাপ্ত সিভিল সার্জন ও অনুমতিপ্রাপ্ত কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছি। বিমানবন্দরে স্থাপিত ল্যাবে ইতোমধ্যে নমুনা পরীক্ষা করা হয়েছে এবং সংযুক্ত আরব আমিরাতে অনুমোদিত কোম্পানিগুলোর এসওপি প্রেরণ করা হয়েছে।’

তিনি বলেন, ‘আমাদের দিক থেকে আমরা সম্পূর্ণ প্রস্তুত রয়েছি। যেহেতু এই পরীক্ষাটি সংযুক্ত আরব আমিরাতের রিকয়ারমেন্ট, সেহেতু তাদের অনুমোদনের প্রয়োজন রয়েছে। সংযুক্ত আরব আমিরাত এখন পর্যন্ত একটি কোম্পানির এসওপি অনুমোদন করেছে। বাকি ৬ কোম্পানির বিষয়টি অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এখন সংযুক্ত আরব আমিরাত এসওপিগুলোর অনুমোদন দিলেই পুরোদমে পরীক্ষা করা শুরু হবে। দ্রুততার সঙ্গে এসওপির অনুমোদন পেতে বিষয়টি নিয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখছেন এবং কাজ করছেন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি এবং সচিব বিষয়টি সার্বক্ষণিক মনিটরিং করছি। সর্বোপরি আমাদের প্রবাসী ভাইয়েরা ও যাত্রীরা যাতে কোনও ধরনের দুর্ভোগ বা হয়রানির শিকার না হন সেই জন্য দেশের বাইরে থাকা অবস্থাতেও প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে নির্দেশনা প্রদান করছেন।’

 

/সিএ/আইএ/
সম্পর্কিত
৩৬ হাজার ফুট উঁচুতে বিমানের দরজা খোলার চেষ্টা, উচ্ছৃঙ্খল যাত্রীদের নতুন রেকর্ড
মাঝ আকাশে যুদ্ধবিমানের সংঘর্ষ, যেভাবে প্রাণে বাঁচলেন ৪ পাইলট
মাঝ আকাশে দুই মার্কিন যুদ্ধবিমানের সংঘর্ষ
সর্বশেষ খবর
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের