এক ডোজ টিকা নিয়ে সৌদি গেলে নিজ খরচে কোয়ারেন্টিন লাগবে 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০২১, ০০:৩১আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ০০:৩৫

সৌদি আরবে প্রবেশের ক্ষেত্রে আবারও শর্ত পরিবর্তন করেছে দেশটির সরকার। সৌদি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ তাদের কোয়ারেন্টিন নীতিমালায় পরিবর্তন এনেছে। সেখানে উল্লেখ করা হয়েছে এখন থেকে সৌদি আরবে প্রবেশের ক্ষেত্রে এক ডোজ টিকা নেওয়া থাকলেও ৫ দিন নিজ খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। এর আগে এক ডোজ টিকা নিয়ে সৌদি আরবে প্রবেশ করা গেলেও নতুন এই শর্তে সেই সুযোগ আর থাকছে না।

মঙ্গলবার (২৮ মার্চ) রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সূত্রে এসব তথ্য জানা যায়। একই শর্ত সৌদি আরব থেকে এক ডোজ নিয়ে দেশে ফিরে আসা ব্যক্তির উপর আরোপ হবে বলে জানায় তারা।  

সৌদি সিভিল এভিয়েশনের নতুন শর্তে বলা হয়েছে, সৌদি আরব হতে এক ডোজ টিকা নিয়ে যে সমস্ত নন সৌদিরা ছুটিতে গিয়েছিলেন তাদেরকে ইমিউন দেখালেও ফেরার সময় কোয়ারেন্টাইন প্যাকেজ গ্রহণ করতে হবে। নির্দেশনায় ইমিউন প্যাসেঞ্জারদের সংজ্ঞায় সৌদিতে আগতদের (অ্যাস্ট্রাজেনেকা, মডার্না, ফাইজারের) দুই ডোজ টিকা গ্রহণের কথা বলা হয়েছে।

কোয়ারেন্টিন প্যাকেজ গ্রহণ ছাড়া সৌদিতে শুধু এক ডোজ টিকা গ্রহণকারীদের প্রবেশ করতে দেওয়া হবে না। সৌদি সিভিল এভিয়েশন ইমিউনের সংজ্ঞায় বলেছে, সেদেশে অনুমোদিত টিকার একাধিক ডোজ গ্রহণকারী ইমিউন হিসেবে বিবেচিত হবেন।

দূতাবাসের একজন কর্মকর্তা জানান, সৌদি সিভিল এভিয়েশন এয়ারলাইন্সগুলোকে এই নির্দেশনা পাঠিয়ে দিয়েছে। যার ফলে এক ডোজ নেওয়া কেউই কোয়ারেন্টিন প্যাকেজ ছাড়া টিকেট কাটতে পারবেন না। এক ডোজ টিকা নিয়ে যারা এখান থেকে দেশে গেছেন ছুটিতে, তারা এই কারণে দুর্ভোগে পড়তে পারেন। 

তবে সৌদিতে এক ডোজ নিয়ে কেউ যদি বাংলাদেশ হতে অপর ডোজ গ্রহণ করে সেক্ষেত্রে কি হবে, সে বিষয়ে স্পষ্ট কোন নির্দেশনা দেয়নি।  

/এসও/এলকে/
সম্পর্কিত
হজ পালন শেষে দেশে ফিরেছেন ১৭ হাজার ৬৮৯ হাজি, মৃত্যু ৪২
কুয়েতে ইরানি হামলার নিন্দা সৌদি আরবের
দেশে ফিরলেন আরও ১১ হাজার ৬১৩ হাজী, মৃত্যু বেড়ে ৪১
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম