প্রাণ গোপাল দত্তের শপথ কাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫৭আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫৭

কুমিল্লা-৭ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের শপথ কাল বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর)। তার শপথ বাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় সংসদের শপথ কক্ষে এই শপথ অনুষ্ঠিত হবে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এবার নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে সংসদে যাচ্ছেন। ওই সংসদীয় আসনে ৭ অক্টোবর  উপ-নির্বাচনে ভোট হওয়ার কথা ছিল। কিন্তু  বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন খ্যাতিমান এই চিকিৎসক। গত ২০ সেপ্টেম্বর রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার একক প্রার্থী হওয়ায় ডা. প্রাণ গোপালকে বিজয়ী ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেন।

ওই আসনের নির্বাচিত সংসদ অধ্যাপক মো. আলী আশরাফের মৃত্যুতে আসনটি শূন্য হয়।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম