সহপাঠীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ঢাবি ছাত্রীর

ঢাবি প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২১, ১৮:০৮আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ২০:৪২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) যোগাযোগ বৈকল্যের মাস্টার্স প্রথম সেমিস্টারের শিক্ষার্থী কবির আহমেদ কৌশিকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন তার এক সহপাঠী। বুধবার (২৯ সেপ্টেম্বর) ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেন।

অভিযোগপত্রে ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, আমি যোগাযোগ বৈকল্য বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। বিভাগের সহপাঠী কবির আহমেদ কৌশিক গত সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় ফোন করে সেমিনার লাইব্রেরিতে পড়াশোনা সংক্রান্ত আলোচনার জন্য দেখা করতে বলে। আমি দুপুর আড়াইটায় থেকে সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের ৮ম তলায় বিভাগীয় সেমিনারে অপেক্ষা করি। তিনটার দিকে কবির আহমেদ সেখানে আসে। সে অতর্কিতে আমাকে জড়িয়ে ধরে।

অভিযোগে তিনি আরও বলেন, নিজেকে সামলে নিয়ে যখন সেমিনার থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করি তখন সে আমার পথ আগলে ধরে। সে আমাকে শারীরিকভাবে হেনস্তা করে। তাকে ধাক্কা দিয়ে দৌড়ে সেমিনার থেকে বের হয়ে সিঁড়ি বেয়ে নিচে আসার চেষ্টা করলে সে পেছন থেকে এসে আবারও আমার পথরোধ করে। তখন আমার মনে হয়েছে সে আমাকে ধর্ষণের চেষ্টা করছে। আমি কোনোভাবে ঘটনাস্থল থেকে বেরিয়ে এসে কেন্দ্রীয় লাইব্রেরিতে ঢুকি। বিষয়টি সিনিয়র আপুদের জানালে তারা আমাকে বাসায় নিয়ে আসে।

ওই শিক্ষার্থী অভিযোগে আরও বলেন, কবির ঘটনার দিন সন্ধ্যা থেকে আমাকে লাগাতার ফোন দিতে থাকে। তাকে আমি জানিয়ে দেই আমার সঙ্গে যেন যোগাযোগ না করে। এরপর সে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় আমার বাসার গেটে এসে হাজির হয় এবং দরজায় ধাক্কা দিতে থাকে। আমার বড় ভাই পরিচয়ে সে ভেতরে ঢুকে। বাসার দরজায় ধাক্কা দিতে থাকে। পরে দারোয়ান তাকে বাসা থেকে বের করে দেয়। এদিন সন্ধ্যায় আমি বাসা থেকে বাজার করার জন্য বের হই। এ সময় সে আমার পথরোধ করে। আমি কোনোমতে  রিকশায় স্থান ত্যাগ করি।

ওই ছাত্রী জানান, তিনি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রাব্বানীর কাছে জানতে চাইলে তিনি বলেন, দুজনকেই ডাকা হয়েছে। তাদের সঙ্গে সরাসরি কথা বলে পদক্ষেপ নেওয়া হবে।

অভিযুক্ত কবির আহমেদ কৌশিক বলেন, আমি একটা মিসবিহেভ (অসদাচরণ) করে ফেলেছি। আবেগের বশবর্তী হয়ে আমি মেয়েটির গায়ে হাত দিয়ে ফেলেছিলাম। এ জন্য আমি অনুতপ্ত।

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
ছাত্রী ও শিক্ষিকাদের উত্ত্যক্ত করায় এনসিপি নেতাকে জুতাপেটা!
সাভারে মাদ্রাসাশিক্ষার্থীকে যৌন হয়রানি, প্রধান শিক্ষক গ্রেফতার
৬১ নারীকে যৌন নিপীড়ন, ভারতীয় নাগরিকের ১৪ বছরের জেল
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম