ভারতে যাচ্ছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘সমুদ্র অভিযান’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০২১, ১৮:১৫আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৮:১৫

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ৩ দিনের শুভেচ্ছা সফরে ভারতের বিশাখাপত্তম যাচ্ছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘সমুদ্র অভিযান’। আজ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) চট্টগ্রাম নৌ ঘাঁটি থেকে এটি ভারতের উদ্দেশে রওয়ানা দেয়। নৌবাহিনীর রীতি অনুযায়ী সুসজ্জিত বাদ্য দলের বাদ্য পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাহাজটিকে বিদায় জানানো হয়। এসময় কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এসএম আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর আইএসপিআরের সহকারী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম শাম্মী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন আল ফারুক মাহমুদ হোসেনের নেতৃত্বে ৩২ জন কর্মকর্তা ৪০ জন মিডশিপম্যানসহ ২২৮ সদস্য শুভেচ্ছা সফরে অংশ নিয়েছেন। জাহাজটি আগামী ১০ অক্টোবর দেশে ফিরবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতে অবস্থানের সময় আগামী ৪ থেকে ৬ অক্টোবর ভারতের বিশাখাপত্তম নেভাল অডিটোরিয়ামে বিশেষ প্রামাণ্যচিত্র ও স্থিরচিত্র প্রদর্শিত হবে। প্রদর্শনীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবদান এবং মহান মুক্তিযুদ্ধে বন্ধুপ্রতিম দেশ ভারতের ঐতিহাসিক ভূমিকা তুলে ধরা হবে।

বিশাখাপত্তনম বন্দরে অবস্থানের সময় ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার, দেশটির নৌসমর বিশেষজ্ঞরা, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় বীরযোদ্ধা এবং দেশটির নৌবাহিনী কর্মকর্তা ও নাবিকরা জাহাজটি পরিদর্শন করবেন।

/আরটি/এমআর/
সম্পর্কিত
চীন-পাকিস্তান দুই ফ্রন্টেই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত ভারত: নৌ-প্রধান
শপথ নিলেন ৪৪১ নবীন নাবিক
বাংলাদেশের সমুদ্রসীমায় আটক ছয় জেলে শ্রীলঙ্কায় ফিরে গেছেন
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম