দুবাইতে বাংলাদেশি কর্মীদের খোঁজখবর নিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট                                                               
৩০ সেপ্টেম্বর ২০২১, ২০:১৩আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ২০:১৩

সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে কর্মরত বাংলাদেশি কর্মীদের সঙ্গে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ মতবিনিময় করেছেন। এসময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি তার সঙ্গে উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে দুই মন্ত্রী দুবাইতে পরিচ্ছন্নতা কাজে নিয়োজিত প্রতিষ্ঠান আল ওয়াফা গ্রুপ এবং পারফিউম প্রস্তুতকারী শিল্প প্রতিষ্ঠান আল হারামাইন গ্রুপ অব কোম্পানি পরিদর্শন করেন। এ সময় তারা বাংলাদেশি কর্মীদের সার্বিক খোঁজখবর নেন এবং সংযুক্ত আরব আমিরাতে কাজ করতে গিয়ে কোনও সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা সে বিষয়টিও জানার চেষ্টা করেন।

মন্ত্রীদের কাছে পেয়ে বাংলাদেশি কর্মীরা খুশিতে আপ্লুত হয়ে পড়েন। এরপর তারা তাদের বর্তমান অবস্থা তুলে ধরেন এবং করোনা মহামারির কারণে সৃষ্ট সমস্যাগুলো সমাধানের জন্য মন্ত্রীদের কাছে অনুরোধ করেন। দুই মন্ত্রী মনোযোগ দিয়ে কর্মীদের কথা  শুনেন এবং সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন।

এরপর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সরকারি সুযোগসুবিধা প্রদানের সুবিধার্থে  প্রবাসী বাংলাদেশি কর্মীদেরকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ গ্রহণ করে সরকারি সেবার অংশীদার হওয়া এবং বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর অনুরোধ জানান।

প্রবাসী কল্যাণ মন্ত্রীর এ আহ্বানে সাড়া দিয়ে আল ওয়াফা গ্রুপ ও আল হারামাইন গ্রুপের চেয়ারম্যানরা কোম্পানির নিজস্ব খরচে তাদের কোম্পানিতে কর্মরত কর্মীদের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদের ব্যবস্থা এবং তাদের কর্মীদেরকে বৈধপথে রেমিট্যান্স পাঠাতে উদ্বুদ্ধ করবেন বলে মন্ত্রীকে আশ্বস্ত করেন।

এছাড়া মন্ত্রী ইমরান আহমদ জানান, ভবিষ্যতে বৈধপথে রেমিট্যান্স পাঠানোর প্রণোদনার পরিমাণ বাড়াতে মন্ত্রণালয়ের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন— বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম শফিকুজ্জামান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব নাসরীন জাহান, দুবাইতে বাংলাদেশের কনসাল জেনারেল বিএম জামাল হোসাইন, কাউন্সিলর (শ্রম) ফাতেমা জাহান, প্রথম সচিব (শ্রম) মনোয়ার হোসেন প্রমুখ।

 

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
ইরাকে নিহত প্রবাসীর মরদেহ ঢাকায়, গ্রহণ করলেন শামা ওবায়েদ
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ জন
রাশিয়ার যুদ্ধে আটকা ৩০ বাংলাদেশিকে সুস্থ অবস্থায় ফেরত চান স্বজনরা
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম