চার জেলায় নতুন খাদ্য নিয়ন্ত্রক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০২১, ২০:২৮আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ২০:২৮

দেশের চার জেলায় নতুন খাদ্য নিয়ন্ত্রক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে খাদ্য মন্ত্রণালয়। মঙ্গলবার (৫ অক্টোবর) এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে - চট্টগ্রাম জেলা খাদ্য নিয়ন্ত্রক আবু নঈম মোহাম্মদ শফিউল আলমকে ঢাকা জেলা খাদ্য নিয়ন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে রংপুরের জেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুল কাদেরকে চট্টগ্রামের জেলা খাদ্য নিয়ন্ত্রক (চট্টগ্রামের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে, বান্দরবানের জেলা খাদ্য নিয়ন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব পালনকারী রাঙ্গামাটির জেলা খাদ্য নিয়ন্ত্রক সুমাইয়া নাজনীনকে খাগড়াছড়ি এবং খাগড়াছড়ির জেলা খাদ্য নিয়ন্ত্রক কানিজ জাহান বিন্দুকে রাঙ্গামাটির জেলা খাদ্য নিয়ন্ত্রক (বান্দরবানের জেলা খাদ্য নিয়ন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব) পদে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে - বদলি করা কর্মকর্তারা খাদ্য অধিদফতরের বিদ্যমান বদলি নীতিমালা, ২০১৯ এর (৩) অনুচ্ছেদ অনুযায়ী আগামী ১৪ অক্টোবরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করবেন, অন্যথায় ১৫ অক্টোবর থেকে তৎক্ষণাৎ অবমুক্ত হবেন।

/এসআই/এমএস/
সম্পর্কিত
সাভারে ট্রাকসহ ৩৬১ বস্তা সরকারি চাল জব্দ, আটক ৩
১০ বছর ধরে ফাইলে বন্দি ভোক্তার অধিকার 
বৃহস্পতিবার থেকে ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু হচ্ছে 
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম