গাবতলীতে নৌকাডুবি: দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান চলছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০২১, ১১:২৪আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১১:২৪

রাজধানীর গাবতলীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুজনের সন্ধানে দ্বিতীয় দিনের মতো চলছে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের উদ্ধার অভিযান। রবিবার (১০ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হয় দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান। 

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর উপ-পরিচালক দিনমণি শর্মা বলেন, সকাল থেকে উদ্ধার অভিযান শুরু হলেও এখন পর্যন্ত কোনও মরদেহের সন্ধান পাওয়া যায়নি। আমরা ঘটনাস্থলে ও আশপাশের এলাকায় ডুবুরিদের সহায়তায় উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছি।

শনিবার (৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে তুরাগ নদীর গাবতলী এলাকায় নৌকা দিয়ে পাড় হওয়ার সময় বালুবাহী ডকেটের ধাক্কায় নৌকাডুবির ঘটনা ঘটে। এ সময় মেশিনচালিত ওই নৌকায় শিশুসহ প্রায় ১৮ জনের মতো আরোহী ছিলেন। তাদের ১১ জন সাঁতরে পাড়ে উঠলেও সাত জন নিখোঁজ হন। পরে উদ্ধার অভিযান চালিয়ে পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়।

দুজন নিখোঁজ থাকলেও গতকাল শনিবার সন্ধ্যায় নদীতে তীব্র স্রোত ও আলোকস্বল্পতার কারণে উদ্ধার অভিযান স্থগিত করা হয়।

আজ সেই অভিযান আবার শুরু করে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ফায়ার সার্ভিসের চারটি বোট ও বেশ কয়েকজন ডুবুরি সকাল থেকে উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন। আমরা গতকাল পর্যন্ত চারটি শিশু এবং এক নারীসহ পাঁচ জনের মরদেহ উদ্ধার করেছি। আজও আমরা অভিযান চালিয়ে যাচ্ছি। আমরা নিখোঁজ ব্যক্তিরা উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান পরিচালনা করবো।

/আরটি/ইউএস/
সম্পর্কিত
নৌকা উল্টে এক শিশুর মৃত্যু, উদ্ধারে নেমে প্রাণ গেলো আরেকজনের
কালশী বস্তিতে আগুনপোড়া ঘরের পাশে শেষ সম্বলের আশায় অপেক্ষা ক্ষতিগ্রস্তদের
সরু সড়ক ও পানির সংকটে কালশীর আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে: ফায়ার সার্ভিস
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম