সাংবাদিকদের বিরুদ্ধে মামলা: রাজারবাগীদের হুঁশিয়ার করলেন আইনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০২১, ১২:৫৯আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১৩:১১

সংবাদ পরিবেশনকে কেন্দ্র করে সাংবাদিকদের বিরুদ্ধে রাজারবাগ পীর সিন্ডিকেট কর্তৃক হুমকি ও হয়রানিমূলক মামলা করা হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রবিবার (১০ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এমন হুঁশিয়ারি দেন।

আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ষোড়শ সংশোধনীর মামলাটি রিভিউ পর্যায়ে আপিল বিভাগে রয়েছে। আমরা রিভিউ শুনানির জন্য দ্রুত আবেদন করবো।

সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী জানান, বিচারপতি নিয়োগের আইনের বিষয়ে চিন্তাভাবনা আছে। অচিরেই বিচারপতি নিয়োগে আইন হবে।

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার তদন্ত ও বিচার প্রসঙ্গে জানতে চাইলে মন্ত্রী বলেন, আমাদের ফৌজদারিতে তদন্তের ভার পুলিশের হাতে। তাই তদন্ত রিপোর্ট না পড়া পর্যন্ত পুলিশ বা প্রধান বিচারপতির সঙ্গে আলাপের বিষয় আসছে না। তবে আপনারা যেহেতু বলেছেন, সেহেতু এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমি আলাপ করবো।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি মোরসালিন নোমানী এবং সাধারণ সস্পাদক মসিউর রহমান খান।

/বিআই/ইউএস/
সম্পর্কিত
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দিচ্ছে: আইনমন্ত্রী
১ জুন রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার শুরু হবে: আইনমন্ত্রী
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী