সেপ্টেম্বরে সেরা প্রতিবেদনের পুরস্কার পেলেন যারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০২১, ২২:০৬আপডেট : ১০ অক্টোবর ২০২১, ২৩:৩৬

বস্তুনিষ্ঠ ও তথ্যসমৃদ্ধ প্রতিবেদন লেখার জন্য জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন কর্তৃপক্ষ সেপ্টেম্বর মাসের সেরা প্রতিবেদন ঘোষণা করেছে। সেরা প্রতিবেদন, ব্রেকিং রিপোর্ট, এডিটর্স অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড, মফস্বলের সেরা প্রতিবেদন এবং আগস্ট মাসে সর্বাধিক পঠিত বিভাগে পুরস্কৃতদের নাম ঘোষণা করেন বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল। এ সময় উপস্থিত ছিলেন বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ মাসুদ কামাল।

পুরস্কারপ্রাপ্তরা হলেন— বিনোদন বিভাগের প্রধান মাহমুদ মানজুর, সিনিয়র রিপোর্টার গোলাম মওলা, সিনিয়র রিপোর্টার এসএম আব্বাস, স্টাফ রিপোর্টার বাহাউদ্দিন ইমরান, চট্টগ্রামে  বাংলা ট্রিবিউনের নিজস্ব প্রতিবেদক হুমায়ুন মাসুদ ও ময়মনসিংহ প্রতিনিধি আতাউর রহমান জুয়েল। বাংলা ট্রিবিউন পরিবারের পক্ষ থেকে তাদের অভিনন্দন জানানো হয়েছে।

সেরা প্রতিবেদন ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছে গত ৮ সেপ্টেম্বর প্রকাশিত স্টাফ রিপোর্টার বাহাউদ্দিন ইমরানের  প্রতিবেদন ‘রাজারবাগ দরবার শরিফে পীরের মামলা সিন্ডিকেট’

সর্বাধিক পঠিত ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছে ১৫ আগস্ট প্রকাশিত সিনিয়র রিপোর্টার গোলাম মওলার ‘বাংলাদেশ ব্যাংকের বিবেচনায় সেরা ১০ ব্যাংক’ শীর্ষক প্রতিবেদনটি।

ব্রেকিং রিপোর্ট ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছে ২১ সেপ্টেম্বর প্রকাশিত সিনিয়র রিপোর্টার এসএম আব্বাসের ‘বিধিমালার খসড়া চূড়ান্ত:বাধ্যতামূলক হচ্ছে ডোপ টেস্ট’ প্রতিবেদনটি।

এডিটর্স অ্যাপ্রিসিয়েশন ক্যাটাগরিতে সেরা নির্বাচিত হয়েছে বিনোদন বিভাগের প্রধান মাহমুদ মানজুর-এর ১ সেপ্টেম্বর প্রকাশিত ‘‘ডোন্ট লাভ মি বিচ’ ও ‘বাসা ছাড়া’ প্রসঙ্গে একান্ত আলাপে পরীমণি” শিরোনামের প্রতিবেদনটি ও ময়মনসিংহ প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের গত ১৯ সেপ্টেম্বর প্রকাশিত ‘জীবিত থেকেও একজেলার শতাধিক মানুষ মৃত’ প্রতিবেদনটি।

এছাড়া গত ৫  সেপ্টেম্বর প্রকাশিত  নিজস্ব প্রতিবেদক  হুমায়ুন মাসুদের ‘পাসপোর্ট অফিস মনিটরিংয়ে দালালরা বসিয়েছেন সিসি ক্যামেরা’ ‘চট্টগ্রামে দিনে ১৫ ডিভোর্সের আবেদন, নেপথ্যে করোনা-ফেসবুক’  শিরোনামের প্রতিবেদনটি সেরা দেশ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে।

বাংলা ট্রিবিউন কর্তৃপক্ষের গঠিত জুরি বোর্ড ওই প্রতিবেদনগুলো পুরস্কারের জন্য বিবেচনা করে। ভালো কাজের আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবে প্রতি মাসে এ ধরনের পুরস্কার দিয়ে থাকে বাংলা ট্রিবিউন।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম